শিরোনাম:
●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড ●   মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ ●   পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২ ●   সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি ●   আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয় ●   দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত ●   আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট ●   দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই ●   পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা
ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » আপনার কোন আচরণ সন্তানের মনে প্রভাব ফেলছে?
প্রথম পাতা » Draft » আপনার কোন আচরণ সন্তানের মনে প্রভাব ফেলছে?
৪০৩ বার পঠিত
শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আপনার কোন আচরণ সন্তানের মনে প্রভাব ফেলছে?

আপনার কোন আচরণ সন্তানের মনে প্রভাব ফেলছে?
সন্তানকে আদর করার পাশাপাশি শাসন করাও জরুরি। কিন্তু জ্ঞানত-অজ্ঞানত প্রত্যেক মা-বাবাই সন্তানকে এমন কিছু কথা বলে বসেন, যা তাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে। অথবা সন্তানের সামনেই এমন আচরণ করেন যা সঠিক নয়।

অনেক বাবা-মাই তাঁদের ব্যক্তিগত সমস্যার কথা শিশুর সামনেই আলোচনা করেন অথবা নিজেদের মধ্যে ঝগড়া, অশান্তি, কটূ কথা অবধি বলেন। পরিবারের অন্যদের নিয়ে সমালোচনাও যে হয় না তা নয়।

ফলে শিশু সেইসব দেখে ও শুনে নিজের মনে গেঁথে রাখে। পরবর্তী সময়ে তাদের আচরণে ও কথাবার্তায় সেইসব প্রকাশ পায়।

তাই শিশুর সামনে কোন কথাগুলি একেবারেই বলা উচিত নয়, তা প্রত্যেক বাবা-মায়েরই জেনে রাখা জরুরি।

১) মনস্তত্ত্বও কিন্তু বেশ জটিল। আপনার অসতর্ক হয়ে বলা কোনও কথাও কিন্তু ওর মনের মধ্যে বিরাট প্রভাব ফেলতে পারে। শিশুকে কোন কথা বলছেন তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই খুদের সামনে কী কী বিষয় নিয়ে আলোচনা করছেন তা-ও জরুরি। যেমন শিশুকে বকাঝকার সময়ে কখনওই অশ্রাব্য বা অশালীন ভাষার প্রয়োগ করবেন না। এমনকি শিশুর সামনে নিজেদের মধ্যেও কথাবার্তায় সংযম রাখুন। যে কোনও গালিগালাজ বা অশালীন কথা শিশুর মনে গভীর প্রভাব ফেলে। সেই কথাগুলিই তারা আগে আত্মস্থ করে নেয়। তাই সতর্ক থাকতেই হবে।

২) দিদি-দাদা বা ভাই-বোনের সঙ্গে কখনওই তুলনা করবেন না। এতে শিশুর মনে খারাপ প্রভাব পড়তে পারে। তার নিজস্বতাকেই স্বীকৃতি দিন। ভাল কাজের প্রশংসা করুন।

৩) দোষারোপ করে কোনও কথা বলবেন না। শিশু ভুল করলে তা ধরিয়ে দিন। কী ধরনের ভুল হচ্ছে তা উদাহরণ দিয়ে বোঝান। কখনওই এমন কথা বলবেন না যা তাদের আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। ইতিবাচক কথা বলেও ভুলের সংশোধন করা যায়।

৪) মা বেশি ভালবাসেন না বাবা— এই প্রশ্ন কখনওই করবেন না শিশুকে। কারণ মা ও বাবা দু’জনেই সমান গুরুত্বপূর্ণ সন্তানের কাছে। কে বেশি ভালবাসে এমন প্রশ্ন বার বার করতে থাকলে, শিশুর মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা তৈরি হবে। সে বুঝতে পারবে, কার সামনে কী বলতে হবে। ফলে ছোট থেকেই গল্প বানিয়ে বলা, মিথ্যা কথা গুছিয়ে বলা শিখে যাবে।

৫) দাম্পত্যের সমস্যা, পরিবারের কারও সঙ্গে মনোমালিন্যের কথা ভুলেও শিশুর সামনে বলবেন না। কখনও ঘনিষ্ঠ জনেদের নিয়ে সমালোচনা বা আলোচনা খুদের সামনে করবেন না। এইসব কথা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তখন শিশুর অন্যের প্রতি ব্যবহার ও আচরণও সঠিক হবে না।

৬) ছেলে ও মেয়ের মধ্যে তফাত করবেন না! দু’জনকেই একই চোখে দেখুন। ছেলেদেরকে যে সব কাজের জন্য স্বাধীনতা দিচ্ছেন, মেয়েদেরও তা থেকে বঞ্চিত করবেন না। তা হলেই শিশুর সকলের প্রতি শ্রদ্ধার মনোভাব তৈরি হবে।

৭) সবসময়ে কাজে বাধা দেবেন না। সব কাজে ‘না’ করবেন না। স্বাধীনতা দিন নিজের মতামত দেওয়ার। তা হলেই দায়িত্ববোধ তৈরি হবে। ভুল থেকেই শিখতে দিন। কী কাজ করছে তা নজরে রাখুন। ভুল হলে শুধরে দিন। বার বার সব কাজে নিষেধ করতে থাকলে শিশুর আগ্রহই হারিয়ে যাবে। নতুন কিছু করার উৎসাহ পাবে না।



বিষয়: #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট
দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা
সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, ১২ সেনা আহত
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে