শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঢাকায় অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঢাকায় অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
২৯৮ বার পঠিত
শনিবার ● ৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ঢাকায় অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।

৩ আগস্ট, শনিবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অব্যাহত থাকতে পারে। এছাড়া আন্দোলনকারীদের রবিবার (৪ আগস্ট) থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন ঘিরে সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে মার্কিন দূতাবাস।

নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, চলমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সরকারের প্রতিক্রিয়ার কারণে মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। এছাড়া নিরাপত্তাহীনতা বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।

মার্কিন নাগরিকদের যেকোনো বিক্ষোভ এবং বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেয়া হয়েছে।

দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সীমাবদ্ধ এবং দুপুর ১২টা থেকে গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এড়ানোর জন্য সতর্ক করা হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন।

এ পরিস্থিতিতে ঢাকার মার্কিন দূতাবাস সীমিত পরিসারে রুটিন কনস্যুলার পরিষেবা প্রদান করছে বলে সতর্কবার্তায় জানানো হয়।



বিষয়: #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার
“প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ৪’শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার নগদ অর্থ বিতরণ “ “প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ৪’শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার নগদ অর্থ বিতরণ “
কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মান। প্রশাসনের নীরবতা। কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মান। প্রশাসনের নীরবতা।
মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
শেখঘাট শুভেচ্ছা যুবসংঘের পুরস্কার বিতরণ ও ইফতার শেখঘাট শুভেচ্ছা যুবসংঘের পুরস্কার বিতরণ ও ইফতার
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিল বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিল
পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা
রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আটক
মোংলা উপজেলা বহু অংশীজনীয় মৎস্যজীবীদের মতবিনিময় সভা মোংলা উপজেলা বহু অংশীজনীয় মৎস্যজীবীদের মতবিনিময় সভা

আর্কাইভ

---
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে
ত্রিশালে মাদক কারবারি গ্রেফতার
ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল
সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান
দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার।
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা সিগারেট ও কার্গো বোটসহ আটক ২
ছাতক সি‌লেট বিউবো প্রক‌ল্পে হাজার কো‌টি টাকার তামার তার গায়েব! ছাতক–সিলেট বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে ‘সাগরচুরি’, ৮ বছরেও কাজ শেষ নয়**
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু