শিরোনাম:
●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিশেষ » রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সাথে জড়িত নাশকতাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে : বঙ্গবন্ধু গবেষণা পরিষদ
প্রথম পাতা » বিশেষ » রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সাথে জড়িত নাশকতাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে : বঙ্গবন্ধু গবেষণা পরিষদ
৩৪৬ বার পঠিত
রবিবার ● ২৮ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সাথে জড়িত নাশকতাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে : বঙ্গবন্ধু গবেষণা পরিষদ

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সাথে জড়িত নাশকতাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে : বঙ্গবন্ধু গবেষণা পরিষদ
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার ২৮ জুলাই (রবিবার) এক বিবৃতিতে বলেন, কোটা সংস্কার আন্দোলনকালে মেধাবী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে নাশকতা সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন, যা জাতীয় ও আন্তর্জাতিক মহলে প্রশংসিত। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে স্বাধীনতা বিরোধী অপশক্তি যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানিফ ফ্লাইওভার, দুর্যোগ ভবনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ও যানবাহনে অগ্নিসন্ত্রাস করে দেশে হাজার হাজার কোটি টাকার ক্ষতিসাধন করেছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যে নাশকতাকারীরা এই অপচেষ্টা করেছে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কোটা সংস্কার আন্দোলনকালে মেধাবী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও ব্যাপক প্রাণহানি করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক মনে করে প্রথম থেকেই ইতিবাচক মনোভাব ও প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ বর্তমান সরকার অব্যাহত রাখেন। সরকারি চাকুরীর ক্ষেত্রে কোটা বিষয়ক ২০১৮ সালের পরিপত্র গত ৫ জুন হাইকোর্টে বাতিল হলে সরকার সুপ্রীম কোর্টে আপিল করে এবং সরকারের প্রচেষ্টায় আপিল বিভাগ হাই কোর্টের রায় স্থিতিতাবস্থার আদেশ দেন। ফলে আপিল বিভাগের এই রায় অনুযায়ী ৭ আগস্ট ২০২৪ পর্যন্ত হাই কোর্টের রায়টি অকার্যকর হয়ে যায়। ফলে কোটা সংস্কার আন্দোলন না হলেও সরকারের প্রচেষ্টায় বিষয়টি একটি যৌক্তিক সমাধান হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে কোটা সংস্কারের যৌক্তিক এবং মেধাবী শিক্ষার্থীদের প্রত্যাশিত একটি সমাধান হাইকোর্টের রায়ে প্রতিফলিত হবে বলে সকলকে আশ্বস্ত করেন। এরপর প্রাণহানিসহ রাষ্ট্রীয় সম্পদের ধ্বংস, যানবাহন ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর এবং ক্ষতিসাধন যারা করেছে নিঃসন্দেহে তারা দেশের উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা বিরোধী ও জঙ্গীদের বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে হবে। এই বিষয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনকালে নাশকতাকারীদের হাতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। দেশবিরোধী অপশক্তি এই ধরণের সন্ত্রাসী কার্যকলাপের পুনরাবৃত্তি যাতে করতে না পারে সেই লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ও সকলকে এই বিষয়ে সচেষ্ট থাকার জন্যে বিবৃতিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।



বিষয়: #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে? কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’ স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’ ​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’

আর্কাইভ

---
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ