শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রথম পাতা » Draft » ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
৩৭০ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি ::
ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলকারীদের সাথে দফায় দফায় ছাত্রলীগের সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।মঙ্গলবার দুপর আড়াইটা থেকে আন্দোলকারীরা সমবেত হতে থাকে। কয়েকঘন্টা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হয়। পরে তারা একটি মিছিল নিয়ে শহরের চৌরাস্তার দিকে অগ্রসর হলে অপরদিক থেকে ছাত্রলীগের নেতা-কর্মীগণ আন্দোলনকারীদের উপর ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হলে পুলিশ এসে উভয় পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরক্ষনেই আন্দোলনকারীদের সাথে শহরের বিভিন্ন স্থান থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জড়ো হতে থাকে। এ সময় পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করে।

আন্দোলনকারীরা মাঠ থেকে বেরিয়ে মিছিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন শ্লোগান দিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের আটকিয়ে দেয়। কিন্তু তারা পুলিশ ব্যারিকেট ভেঙ্গে চৌরাস্তার দিকে অগ্রসর হয়। আবারও চৌরাস্তা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে অবস্থায় নেয়। আন্দোলনকারীদের একটি অংশ প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। অপর একটি অংশ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনেসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এ সময় চৌরাস্তা থেকে পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল ও দোকানপাঠ কমপক্ষে ৩ ঘন্টা বন্ধ থাকে।

উভয় পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, গ্যাস গান ইত্যাদি নিক্ষোপ করে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে উভয় পক্ষের পায় ৫০ জন আহত হয় এবং পুলিশ সদস্যরাও আহত হন বলে জানা যায়। পরে বিকেল ৬টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভেতর হতে আন্দোলনকারীদের বুঝিয়ে তাদেরকে বের করে বাড়ি পাঠিয়ে দেন। এদিকে সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কোটা আন্দোলকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা উত্তেজিত হয়ে পরে। এক পর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মোস্তাফিজুর রহমান রিপনকে সরিয়ে অফিস কক্ষে রাখেন।

এ বিষয়ে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বিকেল সাড়ে ৬টার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তদন্ত সাপেক্ষে পরবর্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত