বুধবার ● ১০ জুলাই ২০২৪
প্রথম পাতা » Default Category » ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে যাওয়া নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে যাওয়া নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কামরুল হাসান::

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।বুধবার নিশ্চিন্তপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। সে গত সোমবার দুপুরে গোবিন্দনগর ইক্ষুখামার ইজতেমা সংলগ্ন ঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী রায়হান ইসলাম (১৬) স্থানীয় মুজিবনগর গ্রামের শহিদের ছেলে। সে স্কলার্স কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
রায়হানের বোন রুমি আক্তার বলেন, ওই দিন আমরা মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ভাই পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করেন। আমি ভেবেছি সে মহাজনের কাজে আছে। আমার ভাই যে নদীতে গোসলে নেমেছিলো এ কথা কেউ জানায়নি। পরদিন সোমবার সকালে জানতে পারি আমার ভাই তার পাঁচজন বন্ধুর সঙ্গে নদীতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। আজ আমার ভাইয়ের মরদেহ পেলাম।
প্রত্যক্ষদর্শী কিশোর সিফাত বলেন, ওই দিন নদীতে ওরা ৫-৬ জন নেমেছিলো। যখন সে হাবুডুবু খাচ্ছিলো তখন স্বাভাবিক ভাবে মনে করেছিলাম গোসল করছে। পরে সে আর উঠেনি। আমি এখানে বেড়াতে এসেছি ওদের বাড়িও চিনিনা। তবে আমি তার সঙ্গে গোসলে নামা ছেলেদের বলেছিলাম যেন তার বাড়িতে জানায়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, আমাদেরকে অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছিলাম মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও উদ্ধার অভিযানে অংশ নিলে অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়: #ঠাকুরগাঁও #পানি #পুকুর #মৃত্যু #শিশু




মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
ছাতকে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
