সোমবার ● ৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিনোদন » নেটিজেনের কটাক্ষে ভাবনার কড়া জবাব
নেটিজেনের কটাক্ষে ভাবনার কড়া জবাব
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করেন। কিন্তু তাতেই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। তবে নেটিজেনের সেই কটাক্ষে চুপ করে থাকেননি। পাল্টা কড়া জবাবও দিয়েছেন এ তারকা।
অভিনেত্রী ভাবনা কয়েকদিন আগেই তার ছবিসহ একটি সাক্ষাৎকার ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন। পোস্টটিতে ‘মামুন মিয়া’ নামের এক নেটিজেন অশালীন একটি মন্তব্য করেন। যা দৃষ্টি এড়ায়নি তার। এরপর সেই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ওই নেটিজেনকে মেনশন করে পাল্টা পোস্ট দেন ভাবনা।
এ অভিনেত্রী সেই পোস্টে লিখেছেন, ‘এইসব মানুষদের অনেক লাইম লাইট দরকার। “মামুন মিয়া” সে তার ফেসবুকে লিখে রেখেছে ডিজিটাল ক্রিয়েটর। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার―সে কেমন কমেন্ট করেন।’
ভাবনার এই পোস্টের পর অবশ্য সেখানে ফের মন্তব্য করতে দেখা যায়নি মামুন মিয়া নামের সেই নেটিজেনকে। তবে ওই নেটিজেনকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন অন্য নেটিজেনরা।
বিষয়: #নেটিজেনের কটাক্ষে ভাবনার কড়া জবাব




বছরের শুরুতেই বিতর্কের ঝড়, কেন এত ক্ষোভ এই সিনেমা নিয়ে
‘যখন সন্তান থাকে, তখন অনেক কিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়’
বাগ্দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে
বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী!
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা
জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার!
৮ মিলিয়ন ডলার আয়, প্রথম দিনেই চমকে দিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বিতর্কিত তথ্যচিত্র
থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো
