শনিবার ● ২৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এলাকায় পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোররাত থেকে সকাল পর্যন্ত সীমান্তের জামালপুর, চিলমারী ও বিলগাথুয়া বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানগুলো চালানো হয়। অভিযানে আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ২০ বোতল মদ, ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ, ৭৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৪ কেজি কারেন্ট জাল এবং ৪ লিটার অকটেন।
জামালপুর বিওপির টহল দল রাত সোয়া ২টার দিকে কান্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিঠুন মন্ডল (৩৫) এবং শহীদ হোসেন (২৫) নামে দুই বাংলাদেশি চোরাকারবারিকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।
এছাড়া একই রাত সোয়া,১টার দিকে চিলমারী বিওপির অভিযানে গরুরা মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ কেজি কারেন্ট জাল ও ৪ লিটার অকটেন উদ্ধার করা হয়।
অপরদিকে ভোর সাড়ে ৪টায় বিলগাথুয়া বিওপির একটি দল পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে আরও ১ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ফেয়ারডিল সিরাপ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিষয়: #তিনটি #দৌলতপুর #পৃথক #সীমান্ত










দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড 