মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি ::
![]()
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুনে অন্তত ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম হয়ে গেছে। এতে প্রায় দশ কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পয়েন্টের সিটি ফার্মেসির পার্শ্ববর্তি পপুলার ইলেকট্রনিক্স থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন সিটি ফার্মেসি, বিক্রমপুর শো স্টোর, বেবি শোজ, আজাদ শোজ, প্রমাণ শোজ ও স¤্রাট শোজ-এ ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। সুনামগঞ্জ,বিশ্বম্ভরপুর ও শান্তিগঞ্জ ফায়ারসার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণ করেন। বিক্রমপুর শো স্টোরের মালিক সাজ্জাদ হোসেন বলেন, দোকান বন্ধ করে কেবল বাসার উদ্দেশে রওয়ানা দিয়েছিলাম। খবর পেলাম আগুন লেগেছে। এসে দেখি আমাদের দোকানসহ অন্তত ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে আমার প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন কীভাবে লাগছে, কোথা থেকে লাগল- কিছুই জানি না। আমার মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন পথে নামার পর্যায়ে চলে গেছেন। পপুলার ইলেকট্রনিক্সের মালিক পারভেজ আহমদ বলেন, আমি দোকানটি বন্ধ করে গিয়েছিলাম। কিছুক্ষণ পর শুনি আগুন লেগেছে। এসে দেখি আমার দোকান দাউ দাউ করে জ্বলছে। আমার ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কোনোভাবেই পোষানো সম্ভব নয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, আগুনে ৬-৭টি দোকানঘর পুড়ে গেছে। বাণিজ্যিক এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কেটটি পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার মালামাল ও স্থাপনা ছাই হয়ে গেছে। আমরা আগুনের সূত্রপাত ও কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জালাল আহমদ জানান, প্রথমে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পাশ্ববর্তী উপজেলা থেকে আরও দুটি ইউনিট আনা হয়। মোট পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ২১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করেন।
বিষয়: #অগ্নিকান্ড #শহর #সুনামগঞ্জ










দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি 