সোমবার ● ৩০ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ
![]()
জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। শ্রমিকদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরী শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এতে বিভাগজুড়ে জ্বালানি তেল সরবরাহ কার্যত স্থবির হয়ে পড়ে।
জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেয় একটি তেলবাহী লরি। পথে নীলফামারী শহরের রেলগেট এলাকায় লরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাত কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন।
এ সময় নীলফামারীর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লরির কেবিনে দুটি জারকিনে মোট ১৩ লিটার জ্বালানি তেল পাওয়ার অভিযোগে ট্যাংকলরীটি আটক করা হয়। পরে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড এবং মোট ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে এবং পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়। দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোলচত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতা।
সভাপতি আতাউর রহমান (আতু) বলেন, জেলহাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের বাইরে বদলি করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির মাধ্যমে সারাদেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বিষয়: #অনির্দিষ্টকাল #জন্য #জেলা #জ্বালানি #তেল #বন্ধ #বিভাগ #রংপুর #সরবরাহ










হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি 