সোমবার ● ৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » না ফেরার দেশে ফুটবলার মিথিলা
না ফেরার দেশে ফুটবলার মিথিলা
বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:

এবার না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ টিমের সাবেক ফুটবলার মিথিলা আক্তার। তিনি মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যুবরণ করলেন।
৮ জুলাই, সোমবার এক বিবৃতিতে সাবেক এই ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এর আগে গত ১৪ মার্চ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন সাফ জয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন। তার মৃত্যুর প্রায় চার মাসের মাথায় মারা গেলেন আরো এক নারী ফুটবলার।
সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাফুফে জানায়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন মিথিলা। রবিবার (৭ জুলাই) রাতে তার মৃত্যু হয়।
নারী ফুটবলে যখন একের পর এক সাফল্যের গল্প লিখছেন সাবিনা-সানজিদারা, তখন রাজিয়া-মিথিলাদের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।
এ নারী ফুটবলারের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। তার পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিষয়: #ফুটবলার #মিথিলা










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 