বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » Default Category » নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,অদৃশ্য ভাবে প্রানে বেঁচে গেলেন যাত্রী।আহত-১২
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,অদৃশ্য ভাবে প্রানে বেঁচে গেলেন যাত্রী।আহত-১২
ওয়াহিদুর রহমান ওয়াহিদ :
-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে একটি মিনিবাস বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
২৯(মে)বুধবার সকালে সুনামগঞ্জ-পাগলা- জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের যোগলনগর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়েছে।
যাত্রী ও প্রত্যক্ষদর্শী মারফতে জানাযায়,বুধবার সকাল ১০টায় জগন্নাথপুর থেকে প্রায় ২০/২২ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় মিনিবাসটি।
এ-দিকে চালক আগে ছেড়ে আসা সামনের মিনি বাসটিকে ধরতে তড়িঘড়ি করে বেপোরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের যোগলনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দূর্ঘটনার কবলে পড়ে বাসটি।
এ-সময় বাসে থাকা যাত্রীদের মাঝে ১২ জন আহত হলেও বাকি যাত্রীরা অদৃশ্য ভাবে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
আহতদের মধ্যে রাহেলা বেগম (৩০) ও রেজমিনা আক্তারকে(২৮)কে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়: #নিয়ন্ত্রণ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
