শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক | বজ্রকণ্ঠ অনলাইন
![]()
ঢাকা: নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের গৌরব, বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার এস. এম. আবদুল্লাহ (লুতু ভাই) আর নেই। আজ শুক্রবার বিকেল ৪:৩০ ঘটিকায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম এস. এম. আবদুল্লাহ কেবল একজন সফল সরকারি কর্মকর্তাই ছিলেন না, বরং সামাজিক অঙ্গনেও ছিল তাঁর সরব উপস্থিতি। তিনি নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা-এর প্রাক্তন সহ-সভাপতি ও নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
জানাজা ও দাফন:
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমের ছেলে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। তিনি আগামীকাল ঢাকা পৌঁছানোর পর জানাজার সময় ও স্থান চূড়ান্ত করা হবে। বজ্রকণ্ঠের পাঠকদের সুবিধার্থে জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বিষয়: #আবদুল্লাহ #ইন্তেকাল #কৃতি #নাসিরনগর #সন্তান










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 