বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » লাখাইয়ে নামেই শুধু কমিউনিটি ক্লিনিক: ওষুধ ও সেবার অভাবে বিপাকে সাধারণ মানুষ
লাখাইয়ে নামেই শুধু কমিউনিটি ক্লিনিক: ওষুধ ও সেবার অভাবে বিপাকে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক, লাখাই:
![]()
হবিগঞ্জের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গঙ্গা নগর কমিউনিটি ক্লিনিকটি বর্তমানে নামমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘ সময় ধরে এখানে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে জানা যায়, ক্লিনিকটি অত্র অঞ্চলের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যসেবার শেষ ভরসা হলেও বর্তমানে এখানে মিলছে না ন্যূনতম প্রয়োজনীয় ওষুধ। সামান্য জ্বর, সর্দি কিংবা কাশির ওষুধটুকুও না পেয়ে অনেককেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে। বছরের পর বছর ধরে চলতে থাকা এই অচলাবস্থার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে সাধারণ মানুষের।
স্থানীয়দের অভিযোগ, সরকারি সুযোগ-সুবিধা থাকলেও অব্যবস্থাপনা ও ওষুধের সংকটের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। বিশেষ করে যারা বেসরকারি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য রাখেন না, তাদের অবস্থা শোচনীয়। অবিলম্বে এই ক্লিনিকে ওষুধের সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা সচল করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
বিষয়: #অভাব #ওষুধ #কমিউনিটি #ক্লিনিক #নামেই #মানুষ #লাখাই #শুধু #সাধারণ #সেবা










শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হককে সংবর্ধনা।
জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় দিনে ৫০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন
সতর্কতা: সিলেটে আমেরিকা পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক আল আমিন
হবিগঞ্জে সাবেক চেয়ারম্যান আনু মিয়ার বড় ভাই আব্দুল খালেকের ইন্তেকাল
জালালাবাদের নাজিরেরগাঁও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন 