বুধবার ● ২২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া
চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া
বজ্রকণ্ঠ ডেস্ক:
![]()
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব এবং টানা ৬ বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য জনাব দুলাল ভূইয়া আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে চুনারুঘাটসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম দুলাল ভূইয়া তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আপসহীন ও সাহসী এই নেতার মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও সুযোগ্য সন্তান রেখে গেছেন।
পরিবার সূত্রে জানানো হয়েছে, আজ চুনারুঘাটে পৃথক দুটি জানাজা অনুষ্ঠিত হবে:
প্রথম জানাজা: বেলা ১১টায় চুনারুঘাট ঈদগাহ মাঠে।
দ্বিতীয় জানাজা: দুপুর ২টায় রাজার বাজার হাইস্কুল মাঠে।
বজ্রকণ্ঠ পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।
বজ্রকণ্ঠ নিউজ রিপোর্ট
বিষয়: #ইউপি #চুনারুঘাট #জনপ্রিয় #দুলাল #ভূইয়া #সদস্য #সাবেক










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 