বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
মনির হোসেন
![]()
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় কোস্ট গার্ড অস্থায়ী কন্টিনজেন্ট পাটুরিয়া ও রাজবাড়ি কর্তৃক মানিকগঞ্জের দৌলতপুর ও বাঘুটিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এ সময় আটককৃতদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাটুরিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অবৈধভাব #বালু #মানিকগঞ্জ










টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ 