বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেট নাজিরেরগাঁও জামেয়ায় মতবিনিময় ও ছাত্র সমাবেশ
সিলেট নাজিরেরগাঁও জামেয়ায় মতবিনিময় ও ছাত্র সমাবেশ
শিক্ষার্থীদের জ্ঞান, সততা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে-হাফিজ আব্দুল হাই হারুন
নিজস্ব প্রতিবেদক::
![]()
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেটের পরিচালনা উপ-কমিটির সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, শিক্ষার্থীদেরকে জ্ঞান, সততা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে। পড়ালেখায় সর্বোচ্চ আন্তরিকতা ও পরিশ্রম অত্যাবশকীয়। জ্ঞানার্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে। দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত হওয়া জরুরী।
তিনি মঙ্গলবার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেট আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সদস্য মাওলানা আবু সালেহ মো. আলা উদ্দীন ও আলেমেদ্বীন মাওলানা আসাদুর রহমান।
উপ-কমিটির বৈঠক ও পরিদর্শনে আরও অংশগ্রহণ করেন শিক্ষানুরাগী মো. মুহিবুর রহমান, ব্যাংকার শাহ আহমদ বান্না, এলাকার মুরুব্বি মন্তাজ আলী ও শিক্ষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান।
এদিকে শিক্ষকদের সাথে অনুষ্ঠিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আব্দুল হাই হারুন বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদেরকে যথাযথ গাইডলাইনের মাধ্যমে আগামীর কান্ডারী হিসেবে তৈরী করতে হবে। শিক্ষার্থীদের সামনে নিজেদেরকে আদর্শের মডেল হিসেবে উপস্থাপন করা দরকার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- হানীফ হোসাইন, উবায়দুল হক, খোরশেদ আলম মহসিন, শাহীন আলম, শেখ মো. ইউনুছ আলী, আজিজুর রহমান, আলা উদ্দীন, মেহেদী হাসান, আব্দুল খালিক, ইমরান আহমদ, আমীর হোসাইন, কায়েস আহমদ ও হোসাইন আহমদ প্রমুখ।
বিষয়: #ছাত্র #জামেয়ায় #নাজিরেরগাঁও #মতবিনিময় #সমাবেশ #সিলেট










নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 