বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভুস্মীভূত। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে।
স্থানীয় সূত্রে জানা গেছে,আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে বুধবার রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে দায়িত্বরত নৈশপ্রহরীরা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।
এসময় আত্রাই ফায়ার সার্ভিসের একটি ইউনিটও দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী পল্টু শাহা জানান, দোকানটি ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। এতে সাদা ও কালো এলাচ, জিরা, বিড়ি, কয়েল, সয়াবিন তেল ও সিগারেটসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। মেকার শহিদ জানান, তার দোকানের যন্ত্রপাতি, ফ্যান, রাইস কুকার, বৈদ্যুতিক তার ও গ্যাস সিলিন্ডারসহ প্রায় ১ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বান্দাইখাড়া বাজার বণিক সমিতির সভাপতি আসলাম হোসেন সজল বলেন, গভীর রাতে আগুন লাগায় ব্যবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অন্য দোকানগুলো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সহায়তা দেয়ার জন্য দাবি জানান।
আত্রাই ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা হবে।
বিষয়: #অগ্নিকান্ডে #আত্রাই #দুই #দোকান #ভস্মীভূত #ভয়াবহ










সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন
শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির
শহীদ মিনারে সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন আজ
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
একটু গম্ভীর ও সচেতনতামূলক পোস্ট
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
ফুলবাড়ীতে ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত
মৃত ২৬ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান 