বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলি ম্যাগাজিন সুসাহিত্যক মেজর হাফিজ সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা অনুষ্ঠিত।।
লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলি ম্যাগাজিন সুসাহিত্যক মেজর হাফিজ সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা অনুষ্ঠিত।।
নিজস্ব প্রতিবেদক ::
![]()
“পাঠক যারা লেখক তারা” এ শ্লোগানের ধারক বাহক বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলি # সুসাহিত্যিক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা এবং ম্যাগাজিনটির দক্ষ সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দিন কে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করেছে লালমোহনের সাংবাদিক সমাজ ।
লালমোহন প্রেসক্লাবে, পবিত্র ঈদুল ফেতরের দ্বিতীয় দিন ২২ মার্চ ২০২৬ সন্ধ্যায় মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি কবি রিপন শান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ আড্ডা ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে আড্ডার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুক্তবুলি সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আযাদ আলাউদ্দিন।
আড্ডায় মুল্যবান বক্তব্য রাখেন- লালমোহন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, মুক্তবুলির লেখক মাহবুব আলম, দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন প্রতিনিধি ও লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাওলানা মু. আজিম উদ্দিন খান, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও লালমোহন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক শাহীন আলম মাকসুদ, লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের বরিশাল এর লালমোহন প্রতিনিধি মিজান হাওলাদার, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন শাখার সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ শাহীন কুতুব, ভোলাট্রিবিউন এর প্রকাশক ও লালমোহন মিডিয়া ক্লাবের সদস্য এম ইউ মাহিম, দৈনিক বাংলার কণ্ঠের লালমোহন প্রতিনিধি মোঃ আকবর জুয়েল, দৈনিক খবর সংযোগ এর লালমোহন প্রতিনিধি মুশফিক হাওলাদার, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক নেতা আমজাদ খান জুলহাস প্রমুখ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ মাকসুদ উল্লাহ, লালমোহন মিডিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জুয়েল, অর্থ ও দপ্তর সম্পাদক এমরান হাসান আলীম, সদস্য মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, সদস্য ও দৈনিক মাতৃজগতের ভোলা জেলা বিশেষ প্রতিবেদক মোঃ জিয়াউদ্দিন প্রমুখ ।
কথামালা, প্রাণবন্ত আড্ডা ও আন্তরিক আপ্যায়নের মধ্যে দিয়ে শেষ হয় মুক্তবুলি ম্যাগাজিন কেন্দ্রিক ঈদ আড্ডা ২০২৬ ।
বিষয়: #প্রেসক্লাব #মুক্তবুলি #লালমোহন










মেহেন্দিগঞ্জে শিক্ষা ব্যবস্থায় পচন: শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতির ‘মহোৎসব’
সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত
সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল
সিলেট নগরীর আম্বরখানায় জামায়াতের লিফলেট বিতরণ
শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেট আইডিয়াল মাদরাসা সমšি^ত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত - মাদরাসা বোর্ড চেয়ারম্যান
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল
অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি
রাণীনগরে নয়া ওসির যোগদান 