শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু
চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু
বজ্রকণ্ঠ নিউজঃ

ভোলার চরফ্যাশনে চার্জে রাখা ব্যাটারী চালিত অটোবোরাকের সঙ্গেস্পর্শে বিদ্যুতায়িত হয়ে ইয়াছমিন বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
২৮ জুন, শুক্রবার সকালে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে ওই গৃবধূর স্বামীর বসত ঘরের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ইয়াছমিন ওই গ্রামের অটোচালক মো. নিরব হাওলাদারের স্ত্রী ও তিন সন্তানের জননী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়াছমিন বেগম ধনিয়া পাতা তুলতে বসত ঘরের পাশে বাগানে যান। পাতা নিয়ে ফিরে আসার সময় ঘরের পাশে চার্জে রাখা ব্যাটারী চালিত অটোবোরাকের সঙ্গে স্পর্শ লাগলে ইয়াছমিন বেগম মাটিতে পড়ে চিৎকার দেন। এসময় তার চিৎকারে স্বামী নিরব ও তার ভাই এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #গৃহবধূ #চরফ্যাশন #নিউজ #বজ্রকণ্ঠ #বিদ্যুতায়িত #মৃত্যু










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 