শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
১৭ বার পঠিত
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ::
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
বরেন্দ্র অঞ্চল খ্যাত নওগাঁর রাণীনগর উপজেলায় ৮টি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন ইরি-বোরো ধান গাছের সবুজ রংঙের বর্ণিল সমারহ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ সবুজ রং বলে দিচ্ছে গ্রামবাংলার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা ইরি-বোরো ধান চাষের দৃশ্য। চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ভাল ফলনের বুকভরা আশা করছে চাষিরা। বৃহস্পতিবার সকালে এক পসলা বৃষ্টিতে ধানের গাছ ধূয়ে যাওয়ায় ধানের গাছগুলো আরো সতেজ হয়েছে। শেষ মূহুর্তে তেমন কোন রোগ-বালাই দেখা না দিলেও কৃষকরা ইরি ধানের ক্ষেতে নিবির পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোন প্রাকৃতিক দূর্যোগ না থাকায় ইরি-বোরো ধানের ভাল ফলনের সম্ভবনা রয়েছে বলে কৃষি বিভাগ মনে করছেন।
রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়নে ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে। এবার রাণীনগরে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ ২৫৭টি, বিদ্যুৎ চালিত ব্যক্তিগত ২০৮টি, নদী থেকে এলএলপি বিদ্যুৎ চালিত পাম্প ৪০টি’র মাধ্যমে আবাদি ইরি-বোরো ধান ক্ষেতে সেচ প্রদান করছে। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া, সার সংকট না থাকায় চলতি মৌসুমে ধানের ভাল ফলনের সম্ভবনা রয়েছে।
সরজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। রাণীনগরে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ধান গাছের সবুজের সমারোহে বিস্তীর্ণ মাঠ দেখলে মন জুড়িয়ে যায়। ইরি-বোরো ধান চাষের অনুকূল আবহাওয়া থাকাই যথা সময়ে ধান চাষ করেছে চাষিরা। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করছেন মাঠ পর্যায়ে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা আইপিএম (বালাই সমন্বিত শষ্য ব্যবস্থাপনা) ক্লাবের মাধ্যমে আলোক ফাঁদে এবং ইরি-বোরো ক্ষেতে কুঞ্চি ও গাছের ডাল পুঁতে পোকা মাঁকড় নিধনে কৃষকদের উৎসাহিত করায় রোগবালাই কম দেখা যাচ্ছে। উপজেলার হরিশপুর গ্রামের কৃষক হাফিজুর রহমান জানান, আমি প্রতি বছরই ইরি-বোরো ধান লাগায়। এ মৌসুমে প্রায় ৩০ বিঘা জমিতে ইরি- বোরো ধান লাগায়ছি। আবহাওয়া ভালো থাকার কারণে এখন পর্যন্ত ক্ষেতের ধান ভালো আছে। আশা করি শেষ মহুর্তে সব ঠিকঠাক থাকলে ভালো ফলন পাবো। উপজেলা কৃষি সম্প্রসারণ আফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে এই উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান চাষ হয়েছে। ভাল ফলনের সম্ভাবনার মূল কারণ হিসেবে তিনি বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সঠিক সময়ে চারা লাগানো পরামর্শ, নিবিড় পর্যাবেক্ষন, সার ও কীটনাশক প্রয়োগ, সার সংকট না থাকা, যথা সময়ে সেচ দেওয়া, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং আধুনিক পদ্ধিতিতে ধান চাষ করায় শেষ পযর্ন্ত আবহাওয়া অনুকূলে থাকলে রাণীনগর উপজেলায় ইরি-বোরা ধানের ভাল ফলনের সম্ভবনা রয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ
স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি! স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি!
জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী
একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল
গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার
“প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ৪’শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার নগদ অর্থ বিতরণ “ “প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ৪’শত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ও ঈদ উপহার নগদ অর্থ বিতরণ “

আর্কাইভ

---
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান
বিএনপি থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগ
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা: কোন গেট দিয়ে ঢুকবেন, কোথায় পার্কিং?
জিএমপি’র সাফল্য: ৫৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালে