বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আজিজুল আম্বিয়া, লন্ডন::
![]()
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইস্ট লন্ডনের একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফয়সল চৌধুরী।
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, সাংবাদিক নুরুল ইসলাম, মুন কোরেশী, হেলেনা ইসলাম, আমিনুল হক জিলু, আসমা মতিন, হেনা বেগম, মিছবা মাসুম, সুয়েল আহমেদ, মুফতি সৈয়দ মাহমুদ আলী, জলি বেগম, এম ডি শাহীন আহমেদ, রোমান আহমদ, এম ডি শামসুজ্জামান, জুবেল বেলাল, দীপা হক, উর্মি রহমান, শেখ লাকী ও আল জাবীরসহ আরও অনেকে।
বক্তারা প্রবাসে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন পেশাগত ও সামাজিক উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
বিষয়: #অনলাইন #অনুষ্ঠিত #প্রেসক্লাব #বাড়ানো #যুক্তরাজ্য #সংখ্যা #সদস্য #সভা #সিদ্ধান্ত










“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।
ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
“মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন” 