শিরোনাম:
●   বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি ●   রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে ●   দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি ●   মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড ●   দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ ●   দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ ●   রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ●   শোক সংবাদ-নারায়ন দে ●   ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর ●   খাটের নিচে তেলের খনি!
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিনোদন » বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে
প্রথম পাতা » বিনোদন » বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে
৭৭ বার পঠিত
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে

বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে
বিনোদন ডেস্ক :; ছয় বছর ধরে সম্পর্কের পর অবশেষে সংগীতশিল্পী ভ্যান হান্টের সঙ্গে বাগ্‌দানের খবর নিশ্চিত করলেন অস্কারজয়ী হলিউড তারকা হ্যালি বেরি। সাম্প্রতিক সময়ের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
জিমি ফ্যালনের জনপ্রিয় টক শো দ্য টুনাইট শো-তে হাজির হয়ে হ্যালি বেরি জানান, তাঁদের বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি।সাক্ষাৎকারে বেরি বলেন, ‘অনেকে ভেবেছে, ভ্যান আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর আমি না বলেছি। আসলে তা নয়। আমি না বলিনি। শুধু এখনো বিয়ের তারিখ ঠিক হয়নি। অবশ্যই আমি বলেছি, আমি তাকে বিয়ে করতে রাজি।’

এ সময় অনুষ্ঠানে বেরি নিজের আঙুলের বাগ্‌দানের আংটিও দেখান। জিমি ফ্যালন মজা করে আংটির আকার নিয়ে মন্তব্য করলে বেরি হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, সে একটা ছোট্ট আংটি পরিয়ে দিয়েছে।’
এই ঘোষণা আসে কয়েক মাস পর, যখন ২০২৫ সালের জুনে ভ্যান হান্ট জানিয়েছিলেন, তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তবে বেরি তখন কিছুটা দ্বিধায় ছিলেন। এর পেছনে অভিনেত্রীর আগের দাম্পত্য অভিজ্ঞতাও একটি কারণ বলে ইঙ্গিত দিয়েছিলেন ভ্যান।

এর আগে একাধিক সাক্ষাৎকারে হ্যালি বেরি বলেছেন, ভ্যান হান্টের সঙ্গে তাঁর সম্পর্ক আগের সম্পর্কগুলোর থেকে আলাদা। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, আমরা বিয়ে করব। কারণ, আমার জীবনে যাঁদের বিয়ে করেছি, তাঁদের মধ্যে ভ্যানই সেই মানুষ, যাঁকে আমার আগে বিয়ে করা উচিত ছিল। তবে এটা কোনো চাপ থেকে নয়, আমরা শুধু চাই বলেই বিয়ে করতে চাই।’
হ্যালি বেরির আগে তিনবার বিয়ে করেছিলেন। তিনি প্রথম বিয়ে করেন সাবেক বেসবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে, পরে গায়ক এরিক বেনেটকে ও সর্বশেষ অভিনেতা অলিভিয়ের মার্তিনেজকে।

২০২০ সালে কোভিড মহামারির সময় অনলাইনে পরিচয়ের মাধ্যমে হ্যালি বেরি ও ভ্যান হান্টের সম্পর্কের শুরু। ওই বছরই ইনস্টাগ্রামে সম্পর্কের কথা প্রকাশ করেন বেরি। ২০২১ সালে অস্কারের লালগালিচায় একসঙ্গে প্রথমবার প্রকাশ্যে হাজির হন এই জুটি।

ছয় বছরের সম্পর্কের পর এই বাগ্‌দান হ্যালি বেরি ও ভ্যান হান্টের ভক্তদের মধ্যেও দারুণ উচ্ছ্বাস তৈরি করেছে।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে
ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান