শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
![]()
মনির হোসেন:: কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এসময় জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ৩১ লক্ষ টাকা মূল্যের ১২টি ট্রলিং জাল ও ১ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৪ জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে, চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শক এর উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয় এবং মুচলেকা নিয়ে মালিক পক্ষের নিকট বোটটি হস্তান্তর করা হয়।
অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রয় করে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #জেলে #ট্রলিং #বোট #মাছসহ #সামুদ্রিক










পূর্বআকন্দপাড়া গ্রামের সখী’র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়িঘর পরিদর্শন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয় এর ৯৬ এসএসসি ব্যাচের ঈদ পূর্ণমিলনী ও মিলনমেলা
ছাতকে নেতাকর্মী ও জনতার সাথে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়
নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী সভা সম্পন্ন
স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
সিলেট মহানগর জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮ 