মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ছাতকে নেতাকর্মী ও জনতার সাথে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ছাতকে নেতাকর্মী ও জনতার সাথে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক:
![]()
“প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছে” - মিজান চৌধুরী
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড়যুগ পর একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে এদেশের মানুষ শান্তিপূর্ণ ও সৌহাদ্রপূর্ণ পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে। শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছে। সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি মডেল জেলায় পরিনত করা হবে। একই সাথে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কাংখিত উন্নয়ন নিশ্চিত করা হবে। ঈদুল ফিতরের সাম্য, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষার আলোকে আর্তমানবতার কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
তিনি সোমবার বিকেলে ছাতক রাজাপুর কালারুকাস্থ জয়েন্ট কনভেনশন সেন্টারে ছাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সর্বস্থরের জনতার সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় কালে উপরোক্ত কথা বলেন।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীনের সভাপতিত্বে ও পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান।
অনুষ্ঠানে ছাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
বিষয়: #ঈদ #চৌধুরী #ছাতক #জনতা #নেতাকর্মী #বিনিময় #মিজান #শুভেচ্ছা #সাথে










দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 