শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা
নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্টগার্ডের চিকিৎসা সহায়তা
মনির হোসেন ::
নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড ।
![]()
শনিবার (২৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৩ জানুয়ারি শুক্রবার জনৈক নারী তার অসুস্থ শিশুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য লঞ্চ যোগে ভোলার ইলিশা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি বিকাল ৩টায় চাঁদপুরের মতলব উত্তর থানাধীন একলাছপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ লঞ্চে উপস্থিত এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে অতি দ্রুত একটি মেডিক্যাল টিম হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে সদরঘাটে পৌঁছে দেয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সদরঘাট সংলগ্ন সুমনা হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
বিষয়: #কোস্টগার্ড #চিকিৎসা #নারায়ণগঞ্জ #মুমূর্ষু #যাত্রীবাহী #লঞ্চ #শিশু #সহায়তা










নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 