সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » ছাতকে পৌর পূজা কমিটির বিদায় সংবর্ধনা ইউএনও মোঃ তরিকুল ইসলামকে
ছাতকে পৌর পূজা কমিটির বিদায় সংবর্ধনা ইউএনও মোঃ তরিকুল ইসলামকে
আরিফুর রহমান মানিক, ছাতক,সুনামগঞ্জ ::
![]()
সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম বদলি হওয়ায় তাঁকে বিদায় ও শুভেচ্ছা জানিয়েছে ছাতক পৌর পূজা উদযাপন কমিটি। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৮টায় উপজেলা পরিষদের তৃতীয় তলার কনফারেন্স হলে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দ ইউএনও’র দায়িত্বশীল প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়নমুখী কার্যধারা এবং মানবিক ব্যবহারের প্রশংসা করেন।
বিদায় অনুষ্ঠানে ইউএনও মোঃ তরিকুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ অধিকারী (অবসরপ্রাপ্ত উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা, ছাতক উপজেলা),
সাধারণ সম্পাদক দুলন তরফদার, পিযুষ সরকার, দিলীপ চৌধুরী, কালী দাস পোদ্দার, অরুন দাস, নিঠু ঘোষ, লিঠন ঘোষ ও সৌরভ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।##
বিষয়: #কমিটি #ছাতক #পূজা #পৌর #বিদায় #সংবর্ধনা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 