শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়া দৌলতপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধীন জামালপুর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
২২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১৫২/৬-এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। টহলদলের নেতৃত্বে থাকা হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তি ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলার উচ্ছাগাঁও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামের বাসিন্দা ওপেনদার (৩০)। তিনি প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম কালবেলাকে জানান, আটককৃত ভারতীয় নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
বিষয়: #জামালপুর #টহলদল #দৌলতপুর #বিওপির #বিজিবি #সীমান্ত










পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী 