শনিবার ● ২২ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাথে বোদায় তরুণ শিক্ষার্থীদের ইয়ূথ টক উইথ অনুষ্ঠিত
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাথে বোদায় তরুণ শিক্ষার্থীদের ইয়ূথ টক উইথ অনুষ্ঠিত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের সাথে পঞ্চগড়ের বোদায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের ইয়ূথ টক উইথ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে তারুণ্য গড়বে পঞ্চগড় এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবলীনা চন্দ দৈবী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল এর শিক্ষার্থী সাদমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাদ্দাম হোসেনকে শিক্ষার মান উন্নয়ন, উন্নত শিক্ষা ব্যবস্থার প্রসারে পদক্ষেপ গ্রহণ ও ছাত্রসমাজের ভূমিকা, মাদরাসা শিক্ষার্থীদের ধমীর্য় শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা গ্রহণ করার উপায় জানা, কিভাবে একজন সাদ্দাম হোসেন হয়ে উঠলেন, সাদ্দাম হোসেনের অনুপ্রেরণা ও আদর্শ কে? শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যেমে মনবিকাশ ও শিক্ষার্থী খেলোয়ারদের জন্য সরকার জিমনেশিয়াম তৈরী করবে কিনা সহ এমন নানা প্রশ্ন করার সুযোগ পান। পরে শিক্ষার্থীদের প্রশ্ন শুনে উত্তর ও দিকনির্দেশনা মুলক কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। প্রশ্ন উত্তর পর্ব শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ উত্তরদাতা দুইজনকে ল্যাপটপ পুরস্কার দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
বিষয়: #ছাত্রলীগ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
