বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Default Category » তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
বজ্রকণ্ঠ ::
![]()
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে একে এক তিনবার পিছিয়ে পড়েছিলো বার্সেলোনা। তিনবারই সমতায় ফিরেছে তারা, আদায় করে নিয়েছে এক পয়েন্ট।
বার্সা শেষ মুহূর্তে গোল হজম করেছিল। ভয়চেক সেজনিকে ফাউলের কারণে সেই গোলটি রেফারি বাতিল না করলে এক পয়েন্টও পাওয়া হত না। ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের সমতায়। বার্সেলোনার হয়ে ফেরান তোরেস একটি ও লামিন ইয়ামাল একটি গোল করেছেন। আত্মঘাতী গোলটিতে বড় অবদান ইয়ামালের।
ব্রেয়ডেল স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সেলোনা। সমতায় ফিরতে খুব বেশিক্ষণ লাগেনি। দুই মিনিট পরই ফেরান তোরেস ব্যবধান ১-১ করেন। ব্রুগ ফের এগিয়ে যায় ১৭ মিনিটে। এবার গোল করেন ম্যাচের জোড়া গোলদাতা কার্লস ফোর্বস। ইয়ামালের গোলে বার্সেলোনার সমতায় ফিরতে এবার লেগে যায় ৩৮ মিনিট।
ফোর্বস ৬৩ মিনিটে ফের ব্যবধান বাড়ান। বার্সা এবার সমতায় ফেরে ৭৭ মিনিটে ক্রিস্টোস জলিসের আত্মঘাতী গোলে। যোগ করা সময়ে ভয়চেক সেজনির ভুলে বার্সার জালে বল জড়িয়েছিল। পোলিস গোলরক্ষক বল নিয়ে কাটাতে গেলে সেটা কেড়ে নিয়ে জালে পাঠায় ব্রুগ। রিভিউ দেখে রেফারি সেজনির ওপর ফাউল ডাকেন।
৪ ম্যাচে এটা বার্সার প্রথম ড্র। ২টি জয়ের বিপরীতে হার একটি। টেবিলে তাদের স্থান ১১ নম্বরে। ব্রুগ ৪ পয়েন্ট নিয়ে আছে ২২ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন মিউনিখ।
অন্য ম্যাচগুলোর মধ্যে ওসিমহেনের হ্যাটট্রিকে আয়াক্সকে ৩-০ গোলে হারিয়েছে গ্যালাতসারে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে নিউক্যাসলের জয় ২-০ গোলে। লেভারকুসেন বেনফিকার বিপক্ষে তুলে নিয়েছে ১-০ ব্যবধানের জয়, কাইরাতের বিপক্ষে ইন্টার মিলানের জয় ২-১ গোলে ও মার্শেই আটালান্টার কাছে হেরেছে ১-০ গোলে।
বিষয়: #তিনবার #নিলো #পিছিয়ে #পড়ে #পয়েন্ট #বার্সা #ভাগিয়ে #সমতায়




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
