শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » Draft » চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন
প্রথম পাতা » Draft » চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন
১৬২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন

শহিদুল ইসলাম, প্রতিবেদক।
চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন
সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম উৎসবে চট্টগ্রাম উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বিশিষ্ট আইনজীবী চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে। নান্দনিক চট্টলার আয়োজনে এই উৎসবে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন ব্যারিস্টার মনোয়ার হোসেনের ছোট ভাই মতিউল ইসলাম বাবুল।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন বর্ণাঢ্য এই ‘উৎসবে সংস্কৃতি, সাহিত্য, মানবতা ও সমাজসেবা ও উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যারিস্টার মনোয়ার হোসেন সহ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

এ সময় চট্টগ্রাম উৎসব কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবব, সংগঠনের উপদেষ্টা আবু তাহের চৌধুরী, উদযাপন কমিটির মহাসচিব ইফাজ খান, নান্দনিক চট্টলার সভাপতি ইসমত আরা বেগম, সাংবাদিক ইলিয়াস কবির, লায়ন মুসা বাবলু ও দোস্ত মোহাম্মদসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ ব্যারিস্টার মনোয়ার হোসেন, যুক্তরাজ্যে তিনি একজন প্র্যকটিসিং ব্যারিস্টার হিসেবে সুপরিচিতি ২০১৬ সালে হুজ হু বাংলাদেশ ও ব্রিটিশ বাংলাদেশী প্রফেশনাল অ্যাওয়ার্ড লাভ করেন। এই বছর বিজনেস আমেরিকা ম‍্যাগাজিন তাঁকে ১০০ জন প্রভাবশালী প্রবাসী বাংলাদেশী (এনআরবি) তালিকাভুক্ত করেছে। গত ২০২৩ সালে দুবাইতে তিনি আইন পেশায় বিসনেস এক্সেলেন্স সম্মাননা লাভ করেন। যুক্তরাজ্যে হাজার হাজার বাংলাদেশী ইমিগ্রেন্টরা তাঁর কাছ থেকে অনেক আইনি সাহায্য সহযোগীতা নিয়ে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেয়েছেন এবং তারা বিপুলভাবে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি যুক্তরাজ্য ভিত্তিক হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারী জেনারেল, যুক্তরাজ্যে গ্রেটার চিটাগাং এসোসিয়েশন ইউকের ট্রাস্টি চেয়ারম্যান (এটি ইউরোপে বাঙ্গালীদের অন্যতম বৃহত্তম সংগঠন) তিনি একজন জনপ্রিয় টিভি মিডিয়া ব্যক্তিত্ব। যুক্তরাজ্যের বাংলা টিভিতে তিনি আইন বিষয়ক লাইভ টকশো করছেন ২০০২ ইংরেজী সাল থেকে।
বাংলাদেশে তৃতীয় মাত্রা, অন্যদৃষ্টিসহ বিভিন্ন টিভি অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশ নিয়ে আসছেন।

এরশাদের শাসনামলে তৎকালীন জনপ্রিয় ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন এবং এ সময় দুবার কারাগারে দীর্ঘদিন আটক ছিলেন। চট্টগ্রাম উন্নয়ন বিশেষ করে নগরীর কঠিন সমস্যা জলাবদ্ধতা ইত্যাদি সমস্যার সমাধানে তিনি ৮০ ও ৯০ দশকে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি গঠন করে সর্বদলীয় আন্দোলন পরিচালনা করেন। বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ এস এম জামাল উদ্দিন এ কমিটির চেয়ারম্যান ছিলেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক ও কন্ঠশিল্পী শাহরিয়ার খালেদ এ কমিটিতে সমন্বয়ক ছিলেন। তিনি এখনো চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার হিসেবে সুপরিচিত। চট্টগ্রাম নাগরিক ফোরামের তিনি চেয়ারম্যান। চট্টগ্রাম নাগরিক ফোরাম ইতোমধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা সমাধান, কালুরঘাটে নতুন সেতু নির্মাণ, সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধে সফল ভূমিকা পালন করেছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার