শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » মাধবপুরে মিনি বাস চাপায় শিশুর মৃত্যু
মাধবপুরে মিনি বাস চাপায় শিশুর মৃত্যু
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে মিনি বাসের চাপায় লামিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজার এলাকার শাহাবুদ্দিনের কন্যা সন্তান।
শুক্রবার (২১ জুন) বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকার শিশু লামিয়া মহাসড়ক পাড়াপাড়ের সময় ঢাকা মুখী একটি মিনি বাস লামিয়া কে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশু লামিয়া কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে ওসি বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়: #মাধবপুর










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 