বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ধামরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু
ধামরাইয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু
সাভার প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের আগজেঠাই কাঁচা রাজাপুর গ্রামের তহিরন নেছা (৬৫) নামে এক নারীর সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
২০ জুন, বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জানিয়েছেন, সাপটি রাসেল ভাইপার কিনা তা আমরা সঠিক জানতে পারি নাই। তবে পাশের সাটুরিয়ার এলাকায় ও ধামরাইয়ের জালসা এলাকায় রাসেল ভাইপারে দেখা পাওয়ার খবর পাওয়া গেছে। সাপের কামড়ে মারা যাওয়ার বিষয়টি নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সারা দেশের মধ্যে কয়েকটি জেলায় অতি বিষধর সাপ রাসেল ভাইপারের বিস্তার ছড়িয়ে পড়েছে। এসব জেলাগুলোর মধ্যে ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী মানিকগজ্ঞের জেলা রয়েছে। এ জেলার সাটুরিয়ায় রাসেল ভাইপারের দেখা মিলেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে সচেতন হতে থাকে পাশের ধামরাইবাসী। কিন্তু বৃহস্পতিবার ভোরে আমতা ইউনিয়নের আগজেঠাইল কাচা রাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী তহিরন নেছাকে বাড়ির পাশ থেকে সাপে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী দ্রুত তাকে নিয়ে পাশের সাটুরিয়া সদর হাসপাতালে রওনা দেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
বিষয়: #ধামরাইয়










দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 