শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » সুপার এইটের প্রথম ম্যাচে দারুণ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের হার
প্রথম পাতা » Draft » সুপার এইটের প্রথম ম্যাচে দারুণ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের হার
২৯৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুপার এইটের প্রথম ম্যাচে দারুণ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের হার

বজ্রকণ্ঠ ডেস্ক:
সুপার এইটের প্রথম ম্যাচে দারুণ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের হার
দারুণ ক্রিকেট খেলে সুপার এইটে আসা যুক্তরাষ্ট্র আরও একবার দেখিয়ে দিলো, হারার আগেই হারতে রাজি নয় তারা। লক্ষ্য ছিল ১৯৫ রানের। দক্ষিণ আফ্রিকার যে বোলিং লাইনআপ, ইনিংসের অর্ধেক যেতেই যুক্তরাষ্ট্র হেরে গেছে অনেকেই হয়তো ভেবেছিলেন তেমনটা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজকরা সুপার এইটপর্বের প্রথম ম্যাচে দারুণ লড়াই অবশেষে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ১৮ রানে।

অ্যান্টিগার নর্থ সাউন্ডে ম্যাচটা অনেকটাই ক্লোজ করে ফেলেছিল যুক্তরাষ্ট্র। শেষ ২ ওভারে তাদের দরকার ছিল ২৮ রান। কাগিসো রাবাদা ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট তুলে নিলে হাফ ছেড়ে বাঁচে দক্ষিণ আফ্রিকা। অ্যানরিখ নরকিয়ার শেষ ওভারে ৭ রানের বেশি নিতে পারেনি যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র রান তাড়ার কাছাকাছি চলে এসেছিল মূলত ষষ্ঠ উইকেটে হারমিত সিং আর আন্দ্রেস গুসের জুটিতে। ৭৬ রানে ৫ উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪৩ বলে ৯১ রান যোগ করে দেন তারা।

১৯তম ওভারের প্রথম বলে হারমিতকে (২২ বলে ৩৮) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন। গুস আর একা ম্যাচ বের করতে পারেননি। ৪৭ বলে ৫টি করে চার-ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন ওপেনিং এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকা দলের তারকা পেসার কাগিসো রাবাদা ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের হাফসেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা।

ব্যাট করতে নেমে শুরুতেই রিজা হেন্ডরিক্সের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকার। দলীয় ১৬ রানের মাথায় পেসার নেত্রাভাকারের বলে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হেন্ডরিক্স। ১১ রান করেন তিনি।

তবে এরপরই কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম মিলে ১১০ রানের বিশাল জুটি গড়ে বড় স্কোরের ভিত তৈরি করে দেন। ৩২ বলে ৪৬ রান করেন মার্করাম। ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন ডি কক। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।

ডেভিড মিলার মাঠে নেমেই আউট হয়ে যান। গোল্ডেন ডাক মারেন তিনি। শেষ দিকে হেনরিক ক্লাসেন এবং ত্রিস্টান স্টাবস অপরাজিত ৫৩ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলেন। ২২ বলে ৩৬ রানে ক্লাসেন এবং ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন স্টাবস।



বিষয়: #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি