শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের বন্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের বন্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
৩৫৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের বন্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

সিলেট প্রতিনিধি :
সিলেটের বন্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
দিনব্যাপী সিলেটের বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষের দুঃখ দুর্দশার চিত্র স্বচক্ষে দেখে এসে সিলেট সার্কিট হাউসে বর্ণনা দিচ্ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

বুধবার (১৯ জুন) সিলেট সার্কিট হাউসে রাত সাড়ে ৮টায় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বন্যাকবলিত মানুষের কষ্টের বর্ণনা দেন তিনি।

সিলেটের কোম্পানীগঞ্জ, দক্ষিণ সুরমা, ওসামানী নগর ও সিটি করপোরেশন এলাকার বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশার চিত্র পর্যবেক্ষণ শেষে মো. মহিববুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিলেটে ঘনঘন বন্যার যে সমস্যা এটি সমাধানের চেষ্টা করা হবে। মানুষের মধ্যে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করা হবে। বাড়ানো হবে বরাদ্দ।

তবে বুধবার তাৎক্ষণিক বরাদ্দ হিসেবে সিলেট ও সুনামগঞ্জে ১ হাজার মেট্রিকটন চাল দেওয়া হয়েছে। নগদ ৪০ লাখ টাকা দিয়েছি। ১০ হাজার প্যাকেট শুকনো খাবার দিয়েছি। গোখাদ্য বাবদ ২০ লক্ষ টাকা ও শিশু খাদ্য বাবদ ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এর আগে তিনি বুধবার (১৯ জুন) নগরীর মিরাবাজার কিশোরী মোহন বালক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন তিনি। সিলেট নগরীর বন্যা পরিস্থিতি দেখে তাৎক্ষণিক নগদ ১০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার ত্রাণ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।



বিষয়: #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক