মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Default Category » মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
বজ্রকণ্ঠ ::
![]()
মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা।
এর আগে সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা পৌঁছান পুত্রাযায়ায়। সেখানে পারদানা পুত্রা ভবনে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী।
এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকারীদের সঙ্গে সেই দেশের কূটনীতিক ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেখানে আনোয়ার ইব্রাহীম ও ড. ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই নেতার একটি যৌথ সংবাদ সম্মলনে অংশ নেয়ার কথা রয়েছে।
এছারাও প্রধান উপদেষ্টা সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাঙালিদের সঙ্গে বেশ কয়েকটি সেশনে অংশ নেবেন। তিন দিনের এই সফরে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে, যার মাধ্যমে প্রতিরক্ষা, শ্রমবাজার, বিদ্যুৎ, জ্বালানি, রোহিঙ্গা সংকট সমাধানসহ বেশ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।
বিষয়: #উপদেষ্টা #প্রধান #প্রধানমন্ত্রী #বৈঠক #মালয়েশিয়া #সঙ্গে




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
