শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Default Category » মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মনির হোসেন, মোংলা
![]()
দক্ষিণাঞ্চল সেবা সংঘ(SRSA)’র আয়োজনে মোংলা উপজেলার মিঠাখালীতে অনুষ্ঠিত হয়েছে অত্র এলাকার এসএসসি/দাখিল-২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করে সমাজ সচেতন সংগঠন ‘‘দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)’’। শুক্রবার সকাল ১০টায় উপজেলার চৌরিডাংগা আহমাদিয়া দাখিল মাদরাসার সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত সুপার আব্দুল হালিম এর সভাপতিত্বে, এম এ আমিনের সঞ্চালনায় সন্মানিত অতিথির বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট এ্যাটর্নী জেনারেল অফ বাংলাদেশ, মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)’-এর সভাপতি এস এম আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদ নূর মোহাম্মদ হেলালি, জহিরুদ্দিন বাবর মোসাল্লী, মোঃ আবিদ হাসান, মোঃ সেকান্দার আলী, মোঃ শাহাআলম সিপন। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই তোমাদের জীবনের উদ্দেশ্য স্থির করে এগিয়ে যেতে হবে সমাজ ও দেশের জন্য। এ সময় অতিথিবৃন্দ সামাজিক সংগঠন ‘দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)’-এর পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, বই, ডায়েরি ও শিক্ষামূলক উপহারসামগ্রী তুলে দেন।
বিষয়: #আয়োজন #কৃতি #দক্ষিণাঞ্চল #মোংলা #শিক্ষার্থী #সংঘ #সংবর্ধনা #সেবা




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
