শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
![]()
“মানুষ আগে, রাজনীতি পরে—স্বপ্নের আলো ঘরে ঘরে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মাদ আনোয়ার সাদাত।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানবিক, আধুনিক ও সমৃদ্ধ ত্রিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের এ স্বতন্ত্র প্রার্থী তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন।
মুহাম্মাদ আনোয়ার সাদাত বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা এবং পারিবারিক ও সামাজিক বাস্তবতার আলোকে ত্রিশালের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করে একটি বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার মধ্যে রয়েছে- উন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা।
তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে। এ সময় সঠিক সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। জনগণের সেবায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ইনশাআল্লাহ ত্রিশালকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
বিষয়: #আনোয়ার #ইশতেহার #এমপি #ঘোষণা #ত্রিশাল #নির্বাচনী #প্রার্থী #মতবিনিময় #সঙ্গে #সাংবাদিক










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 