শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গুলিসহ ডাকাত আটক
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গুলিসহ ডাকাত আটক
মনির হোসেন
![]()
নোয়াখালীর হাতিয়ায় ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, ২৯ টি হাত বোমা এবং ৩ টি দেশীয় অস্ত্রসহ ১ জন কুখ্যাত ডাকাত আটক করেছে কোস্টগার্ড শুক্রবার (৮ আগস্ট) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীর হাতিয়া থানাধীন বাংলাবাজার মাছ ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) এর মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট শুক্রবার মধ্যরাত ১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) কে আটক করা হয়।
পরবর্তীতে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত এর স্বীকারোক্তি অনুযায়ী তাকে সাথে নিয়ে বাংলা বাজার মাছের আড়তের সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে তার মাছের আড়ত “বিসমিল্লাহ মৎস্য আড়ত” তল্লাশি করে ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩ টি দেশীয় অস্ত্র এবং ২৯ টি হাত বোমা জব্দ করা হয়। আটককৃত ডাকাত মোঃ আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।
আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #কোস্টগার্ড #গুলিসহ #ডাকাত #দেশীয় #হাতিয়া










কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড 