মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় কোস্টগার্ডের অভিযানে ২৬৪টি ক্যান বিদেশি বিয়ার জব্দ
মোংলায় কোস্টগার্ডের অভিযানে ২৬৪টি ক্যান বিদেশি বিয়ার জব্দ
মনির হোসেন, মোংলা
![]()
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোংলা বন্দরের ইঞ্জিনিয়ার অফিসের সামনে থেকে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে এঘটনায় কেউ আটক হয়নি।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল মোংলা বন্দর সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সম্মুখে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকায় প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা মূল্যের ২ শত ৬৪ ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারী কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিয়ার ক্যানের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।










প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ 