শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জে গবাদিপশু হত্যার পর ক্ষতিগ্রস্থ ৩ কৃষককে জখমের ঘটনায় মামলা দায়ের
প্রথম পাতা » Draft » সুনামগঞ্জে গবাদিপশু হত্যার পর ক্ষতিগ্রস্থ ৩ কৃষককে জখমের ঘটনায় মামলা দায়ের
২২৪ বার পঠিত
শনিবার ● ১৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে গবাদিপশু হত্যার পর ক্ষতিগ্রস্থ ৩ কৃষককে জখমের ঘটনায় মামলা দায়ের

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে গবাদিপশু হত্যার পর ক্ষতিগ্রস্থ  ৩ কৃষককে জখমের ঘটনায় মামলা দায়ের
গরুকে বিষপানে হত্যা করার পূর্ববিরোধের জের ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ছোট ভাই ও তার স্ত্রী সন্তানসহ শ্বশুড়বাড়ীর আত্মীয় স্বজনের হাতে ২ বড় ভাই ও তাদের সন্তানকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২ জনের বিরুদ্ধে একটি মামলার অভিযোগ দায়ের করা হয়েছে বিশ্বম্ভরপুর থানায়।
অভিযোগে প্রকাশ,২০২৪ইং সনের ২৬ ফেব্রুয়ারি ভোরে পবিত্র শবেবরাতের শুরুতে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সত্রিশ গ্রামের সাইদুর রহমান (৩৫) ও তার স্ত্রী ছনিয়া বেগম (৩০) এবং শ্বাশুড়ি পারুল বেগম (৫০) পানির সাথে বিষ মিশিয়ে,তার বড় ভাই মহিবুর রহমান (৫০) ও মেজো ভাই জাহিদুর রহমান (৪২) এর মালিকানাধীন ৩টি গবাদিপশুকে হত্যা করে। সংবাদ পেয়ে একইদিন সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলা পশু সম্পদ অফিসার ডাঃ হাবিব আহমদ,উপজেলা পশু সম্পদ অফিসারের কার্যালয়ের ট্যাকনেশিয়ান মোরশেদ আলম ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বশির আহমদ সন্ধ্যায় ঘটনাস্থল সত্রিশ গ্রামে গিয়ে উপযুক্ত চিকিৎসা দিয়ে একটি গাভী গরুকে সুস্থ করে তোলেন আর ৩টি গরুকে মৃত বলে ঘোষণা দেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ সত্রিশ গ্রামের মৃত ছিদ্দিক আলীর জেষ্ট ২ পুত্র মহিবুর রহমান ও জাহিদুর রহমান কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দায়ের করতে গেলে তাদের ছোট ভাই সাইদুর রহমানের পক্ষ নিয়ে তার শ্বশুড় দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মনবেগ গ্রামের আব্দুল আওয়াল উপযুক্ত ক্ষতিপূরন প্রদান করবেন মর্মে প্রতিশ্রুতি দিলে এ ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। অন্যদিকে গবাদিপশু হত্যার ফলে ক্ষতিগ্রস্থ ২ সহোদর কৃষক এখন পর্যন্ত কোন ক্ষতিপূরন পাননি। বরং ক্ষতিপূরন চাইতে গেলে সন্ত্রাসী সাইদুর রহমান,তার স্ত্রী ছনিয়া বেগম ও শ্বাশুড়ি পারুল বেগমকে নিয়ে মেজো ভাই জাহিদুর রহমানের বসতঘরে অনধিকার প্রবেশ করে তাদের দেড় লক্ষ টাকা মূল্যের একটি বক্স পালংসহ মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক লুটতরাজ করে নেয়। এসব ঘটনার প্রতিবাদ করায় রবিবার (৮ জুন) সকাল সাড়ে ৭ টায় সাইদুর রহমান ও তার শ্বশুড়বাড়ীর লোকজন প্রাণে হত্যার লক্ষ্যে রামদায়ের কোপে মেজো ভাই জাহিদুর রহমান,বড় ভাই মহিবুর রহমান ও মহিবুর রহমানের পুত্র পায়েল মিয়া (১৯) কে গুরুতর আহত করে। আহত করার পাশাপাশি নগদ ৫ লক্ষ টাকা,৪ ভরি স্বর্ণালংকার ও একটি স্মার্টফোন লুটতরাজ করে নেয় তারা। আশংকাজনক অবস্থায় গুরুতর আহত ৩ জখমীকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ছোট ভাই সাইদুর রহমান (৩৫),তার স্ত্রী ছনিয়া বেগম (৩০) ও শ্বাশুড়ি পারুল বেগম (৫০),শ্যালক বায়জীদ (৩০),ভাগ্নে সোহাগ (২৫), বশির (২২) ও সত্রিশ গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে গোলাম রহমান (৪৫) এ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১২ জনকে আসামী করে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করেছেন হাসপাতালে চিকিৎসাধীন মেজো ভাই জাহিদুর রহমান। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে সাইদুর রহমানের মুঠোফোনে কল করলে তিনি বলেন,আমার বাপের ভিটা বড় ভাইরা দখল করে রেখেছে বলে আমি নিজেই দলবল নিয়ে তাদের উপর হামলা করেছি। পাশাপাশি আমি বাদী হয়ে তাদের ৪ জনের বিরুদ্ধে থানায় একটি কাউন্টার অভিযোগ দাখিল করেছি। আমি যেকোন মূল্যে বাপের ভিটা উদ্ধার করে ছাড়বো।
সত্রিশ গ্রামবাসী বলেন,সাইদুরের শ্বশুড় আব্দুল আওয়াল মনবেগ গ্রামের রাস্তার পাশে একটি সার বীজের দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন। ৩ ভাইয়ের মধ্যে বড় দুই ভাই এক বাড়ীতে এবং ছোট ভাই সাইদুর একা আলাদা বাড়ীতে থাকেন। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই সাইদুর তার শ্বশুড়ের দোকান থেকে কীটনাশক বিষ এনে পানির সাথে মিশিয়ে পানি খাওয়ানোর গামলা গরুর ঘরে রেখে যায়। এরমধ্যে ৪টি গরু পানি খেয়ে বিষে আক্রান্ত হয় এবং আরেকটি গরু পানি না খাওয়ায় প্রাণে বেঁচে যায়। পরে ডাক্তাররা ২টি গরু জীবিত পায় এবং ৩টি গরু মারা যায়। প্রতিপক্ষরা দুই সহোদরের ৫টি গরুকে প্রাণে হত্যার জন্য একাজ করেছিল বলে জানান এলাকাবাসী। এই ঘটনার জের ধরে শাশুড়ীর নির্দেশে লোভী সাইদুর ও তার শ্যালক ভাগ্না ও শ্বশুড়বাড়ীর আত্মীয় স্বজনরা বেআইনী জনতায় মিলিত হয়ে খুন করার লক্ষ্যে দুই বড় ভাই ও তাদের সন্তানের উপর বর্বরোচিত হামলা করে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও সন্ত্রাসী সাইদুর শ্বশুড়বাড়ীর আত্মীয় স্বজনদের দাপটে জখমীদের বিরুদ্ধে থানায় উদ্দেশ্যমূলক বানোয়াট ভিত্তিহীন কাউন্টার অভিযোগ দায়ের করে।
বিশ্বম্ভরপুর উপজেলা পশু সম্পদ অফিসার ডাঃ হাবিব আহমদ বলেন,আমরা ঘটনার দিন সন্ধার সময় সত্রিশ গ্রামের জাহিদুর রহমান ও মহিবুর রহমানের বাড়ীতে অফিসের স্টাফ পাটিয়ে তাদের গোয়ালঘরে পৌছে ৫টি গবাদিপশুর মধ্যে ২টি জীবিত পাই এবং ৩টি গরুকে মৃত বলে সনাক্ত করি। গরুগুলোকে কীটনাশক জাতীয় ঔষধ পানে হত্যা করা হয়েছিল বলে ক্ষতিগ্রস্থরা আমাদেরকে জানিয়েছিলেন। তবে তাৎক্ষনিকভাবে তারা ঐ ঘটনায় মনে হয় কোন আইনের আশ্রয় নেননি।
বিশ্বম্ভরপুর থানার এসআই মুজিবুর রহমান বলেন,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই ও তার শ্বশুড়বাড়ীর লোকজন প্রতিপক্ষ বড় দুই ভাই ও তাদের এক সন্তানসহ ৩ জনকে মারপিটক্রমে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত অভিযোগটি আমি তদন্তক্রমে সত্যতা পেয়েছি। আহতরা এখনও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের দায়েরকৃত অভিযোগটি বিশ্বম্ভরপুর থানায় নিয়মিত মামলা হিসেবে এফআইআর হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস