শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য
ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

বজ্রকণ্ঠ ডেস্ক::
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। আজ শনিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচের পদত্যাগের দাবি করেন ন্যাশনাল টিমস কমিটির এই সদস্য।
দায়িত্ব নেওয়ার ৮ মাস পর এই প্রথম কোনো সংবাদ সম্মেলন আয়োজন করে বাফুফের নতুন কমিটি। গণমাধ্যমের সামনে নিজেদের কার্যক্রম ও আগামী ৬ মাসের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে নির্বাহী কমিটির ২১ সদস্যের ১৪ জন উপস্থিত ছিলেন।
সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের ২-১ গোলে পরাজয়ের পর কোচ ক্যাবরেরার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কেউ কেউ দাবি করেন, ক্যাবরেরা বর্তমান জাতীয় দলের কোচ হওয়ার যোগ্য নন। এমনকি তার ভুল কৌশলের কারণেই সিঙ্গাপুরের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছে বাংলাদেশ।
বিষয়: #ক্যাবরেরার #চাইলেন #পদত্যাগ #বাফুফে #সদস্য










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 