শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » বিনোদন » অভিনেতা সমু চৌধুরীর ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেলো
অভিনেতা সমু চৌধুরীর ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেলো

বজ্রকণ্ঠ ডেস্ক::
চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীর কয়েকটি ছবি আজ (১২ জুন) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় তিনি খালি গায়ে, ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় শুয়ে আছেন।
এ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা জানতে চান, এ অভিনেতার কী হয়েছে? ছবিটি কোনো নাটকের দৃশ্য, নাকি আসলেই সমু চৌধুরী এভাবে অসুস্থ হয়ে শুয়ে আছেন?
এ প্রসঙ্গে নিশ্চিত হতে অভিনয়শিল্পীদের সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, ‘ঘটনাটি সত্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি অভিনেতা সমু চৌধুরী দাদার। তিনি কিছুটা অসুস্থ। আমরা ময়মনসিংহের পাগলা থানার সহায়তা চেয়েছি। থানায় নিয়ে এলে আমরা ঢাকা থেকে ওনাকে আনার জন্য গাড়ি পাঠাব। আমরা ঘটনার বিস্তারিত এখনো জানি না। তাকে ঢাকায় নিয়ে এলে বাকি ঘটনা সম্পর্কে বলতে পারব।’
সমু চৌধুরীকে উদ্ধার প্রসঙ্গে পাগলা থানার ওসি ফেরদৌস আলম গণমাধ্যমকে বলেন, ‘অভিনেতা সমু চৌধুরীকে আনতে আমাদের টিম সেখানে পৌঁছেছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনার পর বাকিটা বলতে পারব।’
সমু চোধুরী নাটক ছাড়াও সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘আদরের সন্তান’, ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘সুন্দরী বধূ’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’ ও ‘যাবি কই’।
বিষয়: #অভিনেতা #গেলো #চৌধুরীর #ছবি #জানা #ভাইরাল #যা #সমু #সম্পর্কে










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 