বুধবার ● ৪ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১০০ টন সার কিনবে সরকার, ব্যয় ৩৭৯ কোটি টাকা
১০০ টন সার কিনবে সরকার, ব্যয় ৩৭৯ কোটি টাকা

বজ্রকণ্ঠ ডেস্ক::
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কানাডা ও রাশিয়া থেকে ৭০ মেট্রিক টন এমওপি সার এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইউএই থেকে ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৭৯ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।
বুধবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সার উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট (৭০ শতাংশ বিপিএল মিনিমাম) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মেসার্স জেনট্রেড এফজেডই থেকে এ রক ফসফেট আনতে ব্যয় হবে ৮৯ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ২৩২ দশমিক ৯০ মার্কিন ডলার।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে এ সার আনতে ব্যয় হবে ১৬৫ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৯ দশমিক ৬৩ মার্কিন ডলার।
এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ সার আনতে ব্যয় হবে ১২৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৯ দশমিক ৬৩ মার্কিন ডলার।
বিষয়: #কিনবে #কোটি #টাকা #ব্যয় #সরকার #সার #১০০ টন #৩৭৯










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 