শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » নতুন বউয়ের সাজে মাহিয়া মাহি
নতুন বউয়ের সাজে মাহিয়া মাহি
ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা ও মডেল মাহিয়া মাহি। ব্রাইডাল লুকে, নতুন বউয়ের সাজে ধরা দিয়েছেন। পরেছেন সাদা চুমকি বসানো প্লাটিনাম-গোল্ড রঙের লেহেঙ্গা। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পরেছেন নেকপিস, দুল, টিকলি, রতনচুর আর চুড়ি। লেহেঙ্গার ওড়না ডান হাতে পেঁচিয়ে নিজেকে অনন্য রূপে এনে ক্যামেরায় দিয়েছেন পোজ।
সামাজিক মাধ্যমে এই অনন্য লুকে ধরা দেওয়ার পর মাহিকে মুগ্ধতা-ভালবাসায় ভরিয়ে দেন তার ভক্ত-অনুরাগীরা।
গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাজকুমার’ এ ভিন্ন চরিত্রে কাজ করেছেন মাহি। সিনেমার নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে।
কিন্তু এবার কোরবানির ঈদে আসন্ন কোনো চলচ্চিত্রে কাজ করেননি মাহিয়া মাহি। এতে নায়িকার অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েকদিন পর পর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।
বিষয়: #মাহি #মাহিয়া




সফল অস্ত্রোপচারেও শঙ্কামুক্ত নন তানিয়া বৃষ্টি
আমি বিবাহিত, ডিভোর্সী নই : বুবলী
বাসন্তী শাড়িতে তারকাদের বসন্ত বিলাস
বছরের শুরুতেই বিতর্কের ঝড়, কেন এত ক্ষোভ এই সিনেমা নিয়ে
‘যখন সন্তান থাকে, তখন অনেক কিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়’
বাগ্দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে
বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী!
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা
জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার!
