শিরোনাম:
●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
৬৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
নওগাঁর রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলার কারনে ভেস্তে গেছে ক্লাস্টার অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা পর্যায় ক্রমে জমি ভেজানো ও শুকানো (এডব্লিউডি) প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প। এই প্রযুক্তির মাধ্যমে ভূগর্ভস্থ পানির অপচয় না করে ধানের কাঙ্খিত ফলন পেতে এমন প্রকল্প হাতে নিলেও প্রকল্পের কাজ এবং উদ্দেশ্য সর্ম্পকে জানতে না পারার কারনে একদিকে যেমন কৃষকরা এর সুফল থেকে বঞ্চিত হয়েছেন অন্যদিকে সরকারের অর্থ অপচয় হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই উপজেলায় ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পে মোট চারটি ব্লকে চারজন কৃষককে ২একর করে মোট ৮একর জমিতে এই প্রদর্শনী দেয়া হয়েছে। কৃষকরা বলছেন,গত ১৭ডিসেম্বর প্রদর্শনীর উপকরন হিসেবে প্রতি দুই একর জমি চাষের জন্য ২০কেজি ব্রি-ধান ১০২ জাতের ধান বীজ,ইউরিয়া সার ২বস্তা,ডিএপি সার ২বস্তা,পটাশ সার ২বস্তা,জৈব সার ২বস্তা,জীবসাম ৫০কেজি,দস্তা ৪কেজি,বরুন সার ৫কেজি ও কিটনাশকসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে। এছাড়া এই প্রদর্শনী দেখভালর জন্য কৃষি অফিস থেকে চারটি ব্লকে চারজন ফিল্ড সুপার ভাইজারকে দায়িত্ব দেয়া হয়েছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী উপজেলার জলকৈ গ্রামের শাহাদত আলীর ছেলে কৃষক কামরুল ইসলাম,চকবলরাম গ্রামের আব্দুস ছালামের ছেলে কৃষক ওসমান আলী,কালীগ্রাম কসবাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে কৃষক বাবু সরদার এবং আতাইকুলা গ্রামের লেদু সরদারের ছেলে কৃষক আমিনুল ইসলামকে এই প্রদর্শশনী দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট তথ্যমতে, প্রতি দুই একর জমিতে ধান রোপনের ১২-১৫ দিনের মধ্যে জমির চারটি ধানের গোছার মাঝখানে এডব্লিউডি ১০ইঞ্চির ৬টি পিভিসি পাইপ স্থাপন করতে হবে। ১০ইঞ্চি পাইপের ৬ইঞ্চি ছিদ্রযুক্ত অংশ মাটির নিচে এবং ৪ইঞ্চি মাটির উপরে থাকবে। জমিতে একবার সেচ দেয়ার পর যতক্ষন পর্যন্ত পাইপের ভিতরের তলায় পানি দেখা যাবে ততক্ষন নতুন করে সেচের প্রয়োজন হবেনা। এভাবেই ধান রোপনের পর থেকে থোর আসা পর্যন্ত সেচ দিতে হবে। এছাড়া থোর আসার পর থেকে জমিতে হালকা পানি রাখতে হবে। এতে প্রায় ৩৫-৫০শতাংশ পর্যন্ত কম পানি সেচ দিয়ে কাঙ্খিত ফলনসহ ধান ঘরে তোলা যায়। এতে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির অপচয় কম হয়,অন্যদিকে ধানে রোগ বালাই রোধসহ ফলন ভাল পাওয়া যায়। এই প্রদর্শনীর মাধ্যমে প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উদ্বদ্ধ করতে সরকার এমন উদ্যোগ নিলেও শুধুমাত্র কৃষকদের উপকরণ দিয়েই খ্যান্ত হয়ে পরেছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা বলছেন,জমিতে কিভাবে পাইপ স্থাপন করতে হয় বা কি নিয়মে পানি সেচ দিতে হয় কৃষি অফিস থেকে এসব কিছুই জানানো হয়নি। ফলে বরাবরের মতোই জমিতে সেচ দিয়ে ধান চাষ করছেন তারা।
সরেজমিন চকবলরাম গ্রামে গিয়ে কৃষক ওসমান আলীর সাথে কথা বলে জানা যায়,কৃষি অফিস থেকে অন্যান্য উপকরনের সাথে ১০ইঞ্চির ৬টি পাইপ দেয়া হয়েছে। কিন্তু পাইপগুলো কিভাবে জমিতে বসাতে হবে তা জানা নেই। ফলে কাদার মধ্যে বসিয়ে রেখে আগের মতোই পানি সেচ দিয়ে ধান চাষ করছি।
কালীগ্রাম কসবাপড়া গ্রামের কৃষক বাবু সরদার,আতাইকুলা গ্রামের কৃষক আমিনুল ইসলাম এবং জলকৈ গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, প্রদর্শনীর বিভিন্ন উপকরণ পেয়েছি। কিন্তু পাইপ পাইনি। পাইপ দিয়ে কি কাজ হবে তাও জানা নেই। এছাড়া কেন,কি উদ্দেশ্যে এই প্রদর্শনী দেয়া হয়েছে কৃষি অফিস থেকে বলা বা বোঝানো হয়নি। ফলে আগের মত করেই জমিতে ধান চাষ করছি।
এই তিনটি ব্লকের দায়িত্বে থাকা ব্লক সুপার ভাইজার সানারুল ইসলাম,ওয়াজেদ আলী এবং আফাজ উদ্দীন জানান,ওই সব কৃষকদের বার বার ফোন করেও আসেনি। ফলে পাইপগুলো এখনো আমাদের কাছেই আছে।
রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন সাংবাদিকদের নিকট থেকে এসব তথ্য জানতে পেরে দায়িত্বে থাকা ব্লক সুপার ভাইজারদের সাথে কথা বলে জানান, প্রদর্শনী সর্ম্পকিত অন্যান্য উপকরন দেয়া হলেও ব্লক সুপার ভাইজাররা পাইপ গুলো কৃষকের কাছে পৌছাইনি। তিনি বলেন,ব্লক সুপার ভাইজারদের অসহযোগিতার কারনেই কৃষকরা এমন সুফল থেকে বঞ্চিত হয়েছে।
নওগাঁ জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মন্ডল বলেন,এখানে শুধু ব্লক সুপার ভাইজারদের একার দায়িত্ব নয়,কৃষি কর্মকর্তা প্রতি সপ্তাহে বা ১৫দিন পরপর মিটিং করবেন এবং প্রদর্শনী মনিটরিং করবেন। এরপরেও কেন এই প্রকল্পের অবস্থা এরকম হলো তা সরেজমিন পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।



বিষয়: #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা  কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা  সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ