বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » স্বাধীনতা দিবস উপলক্ষে ইস্ট লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের আয়োজন
স্বাধীনতা দিবস উপলক্ষে ইস্ট লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের আয়োজন
আজিজুল আম্বিয়া, লন্ডন ::
![]()
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের উদ্যোগে ৩১ মার্চ ইস্ট লন্ডনের Brady Arts Centre-এ এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হলে পুরো হলজুড়ে দেশপ্রেমের আবহ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, “আমি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করেছি, কিন্তু একটি ষড়যন্ত্র করে আমাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তবে প্রবাসীরা সব সময় আমার পাশে ছিলেন এবং আছেন।” এজন্য তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ড. আজিজুল আম্বিয়ার সম্পাদনায় নির্মিত “সংগ্রাম, নেতৃত্ব ও প্রত্যাশা” শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সংগঠনের সভাপতি আবুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মতববীর হোসেন ছুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সংগঠনের সহসভাপতি অরুক চৌধুরী, ড. জয়নুল আবেদীন রোজ, ড. আজিজুল আম্বিয়া, সিরাজুল ইসলাম, তাহের খান, রোজিয়া বেগম রুজি, রেবেকা জাহান, যুগ্ম সম্পাদক সুহেল আহমদ, রহিম উদ্দিন, মিজানুর রহমান, রিপা বেগম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সহ কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নব খান, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামীম আহমদ এবং মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বন্যা তালুকদার, মিষ্টি তালুকদার, সাদমান ও পাপিয়া বাপি। তাদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন এবং অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
হলভর্তি দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বাধীনতার চেতনা, ঐক্য ও সম্প্রীতির এক অনন্য প্রকাশ লক্ষ্য করা যায়।
বিষয়: #লন্ডন










ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ
ব্রঙ্কস আওয়ামীলীগের ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন।
টাওয়ার হ্যামলেটসে বাঙালি ভোটারদের গুরুত্ব সামনে রেখে লেবারের ২৫ দফা ইশতেহার ঘোষণা
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান
গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা
নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান 