শিরোনাম:
●   দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি ●   কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ●   মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়! ●   কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ●   মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম ●   ত্রিশালে পিতার হাতে সন্তান খুন ●   দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু ●   ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ ●   সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ। ●   হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
১১ বার পঠিত
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
“এই বুজি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের অবস্থা। ডিউটিরত ডাক্তার ঘুমাইয়া ঘুমাইয়া বেতন নেয় আর হাসপাতালের ৬টি নাম্বারে কল করলাম কোন কল যায় নাই, অকেজো সব নাম্বার। বুধবার (১লা এপ্রিল) আজ ভোর ৫টার সময় আমার আম্মা হঠাৎ ষ্ট্রোক করেন। সাথে সাথে সুনামগঞ্জ সদর হাসপাতালের ৬টি নাম্বার গুগল থেকে সংগ্রহ করে আমি লন্ডন থেকে ফোন কল করি কিন্তু কোন আনসার পাই নাই অকেজো সব নাম্বার। আমার আম্মাকে সদর হাসপাতালে নিলে ডিউটিরত ডাক্তার সাহেবকে ঘুমে পায় এবং ঐ ডিউটিরত ডাক্তার আমার আম্মাকে দেখে নাই,চিকিৎসাও দেয় নাই এবং আমি ঐ ডাক্তারের সাথে কথা বলার জন্য অনুরোধ করলাম আমার সাথে কথা বলেনি সে আবার ঘুমাতে যায়। এই বিষয়টি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিক কে অবগত করলাম। আমি এই সমস্ত অপদার্থ ডাক্তারদের পানিসমেন্ট চাই। কারণ আমার বুঝতে অসুবিধা নেই,সুনামগঞ্জের মানুষ এই সমস্ত ডাক্তারদের হাতে সুচিকিৎসা না পেয়ে কষ্ট করে ও লাঞ্চিত বঞ্চিত হয়। আমি ইহার প্রতিকার চাই সব রোগী সাধারণের পক্ষ থেকে। নিম্নে প্রমান দিলাম। নাম্বারগুলো হলো ০৮৭১-৫৫২৫১,০৮৭১-৫৫২২৫, ০৮৭১-৬১-৭০৪,০১৭১৮-৬৩০৮৮৭,০১৭৩০-৩২৪৪১৯,০১৭১২-৯৭৩৮৪৩।” একথাগুলো বলেছেন,চিকিৎসাবঞ্চিত হয়ে মৃত্যুবরন করা মায়ের শোকে শোকাহত যুক্তরাজ্য প্রবাসীপুত্র এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যতম সদস্য,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা ও ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ইসলাম উদ্দিন খান। প্রথম দফায় উপরোক্ত অভিযোগ উত্থাপনের পর দ্বিতীয় দফায় তিনি উল্লেখ করেন,“আমার আম্মা শেষ পর্যন্ত মারা গেলেন আজ সুনামগঞ্জ সদর হাসপাতালের ডিউটিরত ডাক্তার মোহাম্মদ আলীর অবহেলার কারনে আমার আম্মা মারা গেছেন। তাকে আইনের আওতায় এনে এই অবহেলার সঠিক বিচার দাবি করছি সরকার ও দেশবাসীর কাছে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিক ভাই কে বহু বার মোবাইল ফোন কলে না পেয়ে গুগলে সুনামগঞ্জ সদর হাসপাতালের ইর্মাঞ্জেসি ফোন নাম্বারগুলা খুজে এই ৬টি নাম্বার পাই এবং এই নাম্বার গুলাতে বার বার ফোন করি কিন্তু এই সমস্ত কোন নাম্বারে ফোন কল যায় নাই সব নাম্বারগুলা অকেজো। এই প্রতারনার সঠিক তদন্ত চাই”। পরবর্তীতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে ইসলাম উদ্দিন খান আরো বলেন, ঐদিন সকাল ৯টায় ডাঃ রফিক আমার কলব্যাক করে কথা বলেন। কিন্তু ততক্ষণে আমার মাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে আমার ছোট ভাই। আমার মা আর বেঁচে নেই।”

জানা যায়,সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর গ্রাম নিবাসী প্রবাসী ইসলাম উদ্দিন খানের মাতা মোছাঃ রমিলা বিবি (৭৬) গত ১লা এপ্রিল বুধবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর হঠাৎ করে ষ্ট্রোকে আক্রান্ত হন। আশংকাজনক অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার তাৎক্ষনিক তাঁকে চিকিৎসা প্রদান না করে গাফিলতি করার কারণে তিনি চিকিৎসাবঞ্চিত হয়ে মারা গেছেন বলে অভিযোগ করেন রোগীনির পরিবারের লোকজন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া স্বজনরা জানান, ভোর ৫টায় ষ্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মোছাঃ রমিলা বিবি কে নিয়ে ঠিক ৬টার সময় তারা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌছেন। তারা সেখানে ঘুম থেকে জাগিয়ে তুলেন ডাক্তারকে। কিন্তু একঘন্টা যাবৎ প্রতিক্ষার প্রহর গুনার পরও ডাক্তার সাহেব রোগীনিকে উপযুক্ত চিকিৎসা না দেয়ায় আমরা সিলেটের মাউন্ড এডোরায় পৌছার পর সকাল ১০টা ৪৫ মিনিটে মারা যান ঐ বৃদ্ধা। জেলা সদর হাসপাতাল থেকে ঐদিন সকাল সাড়ে ৭টায় মাউন্ড এডোরা প্রাইভেট হাসপাতালের উদ্দেশ্যে তারা রওয়ানা হন বলে নিশ্চিত করেন সাংবাদিকদের।

অভিযোগের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে ঐদিন জরুরি বিভাগে মেডিকেল অফিসারের দায়িত্ব পালনকারী বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী টিপু বলেন, মোছাঃ রমিলা বিবিকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা তাঁর প্রেসার,ডায়াবেটিস পরীক্ষাসহ ইসিজি করি। ঐসময় তারা নিজেরাই রোগীনিকে নিয়ে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা নেবেন বলে আমাকে জানালে আমি বিষয়টি আরএমও সাহেবকে জানাই। এবং রোগীনির পরিবারের লোকজনও সিলেটে যাচ্ছেন বলে আরএমও সাহেবকে আশ্বস্থ করেন। এখানে জেনেশুনে বুঝে আমি ও আমরা কোন গাফিলতি করিনি। তিনি বলেন,রোগীনির সাথে আসা তার পুত্র দায়িত্ব পালনকালে বিদেশের একটি নাম্বারের সাথে কথা বলার জন্য আমাকে চাপপ্রয়োগ করলে আমি ব্যস্ততার কারণে ঐ মোবাইলে আলাপ করতে পারিনি বিধায় রোগীনির আত্মীয় স্বজনরা আমাদেরকে ভূল বুঝে যাচ্ছেন। তাছাড়া যিনি ঐ মোবাইলটি আমার হাতে ধরিয়ে দিতে চেয়েছিলেন তিনি আমাকে সুনির্দিষ্টভাবে বলেননি যে,বিদেশ থেকে রোগীনির পুত্র আমার সাথে আলাপ করতে বা জানতে চেয়েছেন। যতই ব্যস্ততা থাকুকনা কেন আমাকে বুঝিয়ে বললে আমি অবশ্যই রোগীনির প্রবাসী পুত্রের সাথে আলাপ করতাম।

ডাক্তার মোহাম্মদ আলী টিপুর বক্তব্যকে মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন উল্লেখ করে ইসলাম উদ্দিনের মামাতো ভাই আবুল বাশার বলেন, প্রকৃতপক্ষে ঐ ডাক্তার সাহেব আমার ফুফুকে আদৌ কোন চিকিৎসাসেবা দেননি। রোগীনিকে নিয়ে হাসপাতালে পৌছে প্রথমে আমি তাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এসময় তিনি আমার ফুফুকে না দেখেই ইসিজি করার কথা বলেন। কিন্তু ইসিজি রিপোর্ট না দেখেই আবারো ঘুমিয়ে পড়েন ডাক্তার সাহেব। আমি অনন্যোপায় হয়ে লন্ডনে অবস্থানরত আমার ফুফাতো ভাই ইসলাম উদ্দিন খানের সাথে ভিডিও কল করে ঘটনার কথা অবগত করার পাশাপাশি ফুফাতো ভাইয়ের নির্দেশে আমি আবারও ডাক্তারকে ঢেকে ঘুম থেকে তুলে রোগীনির পুত্র হিসেবে প্রবাসী সন্তানের সাথে আলাপ করার জন্য অনুরোধ করলে তিনি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাননি। এ অবস্থায় আমি মোবাইলের ভিডিও ক্যামেরা ডাক্তারের মুখের দিকে ধরে রাখি। তখন আমার বড় ভাই “আমার মা স্ট্রোকের রোগী,আমি লন্ডন থেকে বলছি,একটা মিনিট আমার মারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি” বলে মিনতি করার পরও ঐ ডাক্তার ভাইয়ের সাথে আলাপ করাতো দূরের কথা “রোগীনিরে হাসপাতালে ভর্তি করো বলে” আবারও ঘুমোতে যান। এসব ঘটনাই প্রমাণ করে আমার ফুফুর করুণ মৃত্যুর জন্য কর্তব্যরত ডাক্তারই দায়ী। সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে গাফিলতির আশ্রয়ে উপযুক্ত চিকিৎসা প্রদানে অবহেলা করে আরামের ঘুমের মাধ্যমে তিনি একজন অসহায় রোগীনিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বলে চ্যালেঞ্জ করেন আবুল বাশার।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম বলেন, লন্ডন থেকে রোগিনীর পুত্র ইসলাম উদ্দিন খান তার মায়ের চিকিৎসা সংক্রান্ত অভিযোগের বিষয়টি আমাকে ব্যক্তিগতভাবে অবগত করলে আমি আমার সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে তার অভিযোগের কথা জানিয়েছি। রোগীনির ছেলে যেহেতু বিদেশে অবস্থান করছেন সেহেতু এক মিনিটের জন্য হলেও তার ফোনটি রিসিভ করে কর্তব্যরত চিকিৎসক কথা বলতে পারতেন। ডাঃ রফিকুল ইসলাম বলেন, মোছাঃ রমিলা বিবি গত কয়েকদিন পূর্বে হজ্জব্রত পালন করে এসেছেন। তিনি আমার প্রাইভেট রোগী ছিলেন। আমি সবসময়ই তাঁর চিকিৎসা করতাম। ঐদিনকার ঘটনার কথা জানতে পেরে আমি নিজে জরুরি বিভাগের কর্তব্যরত ব্রাদারের সাথে আলাপ করে উনার চিকিৎসার ব্যাপারে যাযা করা প্রয়োজন তা সুনিশ্চিত করার নির্দেশ দানের পাশাপাশি অল্প সময়ের ব্যবধানেই হাসপাতালে পৌছি। ইসলাম উদ্দিন খানের ভাই আবুল বাশার আমার সাথে আলাপ করেই রোগীনিকে নিয়ে ততক্ষণে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। রোগীনির পুত্র প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন খানের সাথেও তাঁর ব্যক্তিগত চেনাজানা ও সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন,ড্যাবের কেন্দ্রীয় নেতারা রোগীনি সম্পর্কে খোজখবর নিয়েছেন। আমি যেহেতু উনার প্রাইভেট ডাক্তার সেহেতু উনার ব্যাপারে স্পেশ্যাল কেয়ার নেয়ার চেষ্টা করেছি। তারপরও বলছি এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দাখিল করুন। আমিও চাই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হউক। কারো গাফিলতি প্রমাণ হলে কর্তৃপক্ষ অবশ্যই ব্যবস্থা নিবেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সুমন বনিক এর কাছে, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন খানের অনুসন্ধান করা টিএন্ডটি ফোন ও মোবাইল নাম্বারগুলো সম্পর্কে জানতে চেয়ে তার মুঠোফোনে কল করলে তিনি এ ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। সেবাপ্রার্থীরা বলেন, দীর্ঘদিনের পুরানো ও মান্দাতার আমলের এই নাম্বারগুলো জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জ সংশ্লিষ্ট নাম্বার। এসব নাম্বারে বিদেশ থেকে সেবাপ্রার্থী বা তাদের আত্মীয় স্বজনরা কল করে আসলেই কোন প্রতিকার পাননা। এই নাম্বারগুলো কি আসলেই অস্তিত্ববিহিন নাকি ইচ্ছেকৃত কোন গাফিলতি সে ব্যাপারে তদন্ত হওয়া দরকার। গুগল বা ওয়েবপোর্টালে এগুলো বছরের পর বছর ধরে আছে। অথচ এসব নাম্বারগুলোতে কল করে কখনও কোন প্রতিকার বা সদুত্তর পাওয়া যায়না। এসব গাফিলতির ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য নেই কর্তৃপক্ষের। বর্তমান সময়ের সচল সকল নাম্বার কিভাবে ব্যবহার হচ্ছে তাও জানেননা সেবাপ্রার্থীরা। এগুলো আপগ্রেড করার সর্বশেষ কোন তথ্য আসলেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই বলে মনে করেন অনেকে।

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে সুনামগঞ্জ এর আরএমও হিসেবে ডাক্তার রফিক সাবকে তার মোবাইল ফোনে বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে ৭টা ৩০মিনিট পর্যন্ত ৬ বার কল করি এবং ভয়েজ মেসেজ এ টেক্স মেসেজ করেও কোন উত্তর না পাওয়ায় গুগলের নাম্বার গুলোর উপরে ভরসা করি সেটিতেও কোন আনসার পাই নাই। তার পর আমার আম্মা কে সিলেট নিয়ে যাওয়া হয়। ২ ঘন্টা পরে ডাক্তার রফিক সাব আমাকে কল ব্যাক করেছেন। তখন আমার আম্মার জন্য অনেক দেরি হয়ে গেছে। তিনি আরো বলেন,জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী টিপুর গাফিলতির জন্যই আমার মায়ের মৃত্যু হয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ তল্লাসী করলে ঐ সময়ে আমার মাকে চিকিৎসা বঞ্চিত করে ডাক্তারের উদ্দেশ্যমূলক অবহেলার উপযুক্ত প্রমাণ পাওয়া যাবে। আমি এ ব্যাপারে ড্যাবের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করেছি এবং উক্ত ডাক্তারসহ অন্যান্য দায়ী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করছি।



বিষয়: #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

তাহিরপুরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ তাহিরপুরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই দস্যু আটক, তিন জেলে উদ্ধার
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ টেকনাফে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ
প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়! মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
মেধাবী ওমরের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ মেধাবী ওমরের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’
কুতু্বদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড কুতু্বদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম‍্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট
দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই