মঙ্গলবার ● ২০ মে ২০২৫
প্রথম পাতা » Draft » পেশাগত সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে সাংবাদিকদের কলমবিরতি
পেশাগত সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে সাংবাদিকদের কলমবিরতি
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি ::
![]()
স্বাধীনতার ৫৪বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি ১৪ দফা দাবিতে ছাতকে সাংবাদিকদের কলমবিরতি।
স্বাধীনতার ৫৪ বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অধিকার আদায়ে ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন করেছেন ছাতকের সাংবাদিকরা। মঙ্গলবার (২০ মে) বেলা ১২ থেকে দুপুর ১টা পর্যন্ত ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উপজেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মফস্বল সাংবাদিকদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।
মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সহ সভাপতি অজিত কুমার দাশ ও আরিফুর রহমান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম, রাফি হাসান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
আরিফুর রহমান মানিক
বিষয়: #কলমবিরতি #ছাতক #দফা #দাবি #পেশাগত #সাংবাদিক #সুরক্ষা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
