শিরোনাম:
●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন ●   মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি ●   শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ ●   রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২০ মে ২০২৫
প্রথম পাতা » Draft » মোংলা বন্দরের সিবিএ অফিস এখন আ.লীগের দখলে ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দেয়ায় কর্মচারীদের ক্ষোভ
প্রথম পাতা » Draft » মোংলা বন্দরের সিবিএ অফিস এখন আ.লীগের দখলে ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দেয়ায় কর্মচারীদের ক্ষোভ
২১৮ বার পঠিত
মঙ্গলবার ● ২০ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলা বন্দরের সিবিএ অফিস এখন আ.লীগের দখলে ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দেয়ায় কর্মচারীদের ক্ষোভ

মনির হোসেন, মোংলা
মোংলা বন্দরের সিবিএ অফিস এখন আ.লীগের দখলে  ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দেয়ায় কর্মচারীদের ক্ষোভ
আওয়ামী শ্রমিকলীগের কয়েকজন নেতাকর্মী মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) অফিস সন্ত্রাসী কায়দায় জবরদখল করে রেখেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। তারা আ.লীগের সময়ও (সিবিএ) এ সংঘের অফিসটি দখল করে বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রম করেছিল বলে বহু অভিযোগ রয়েছে। ঠিক একই রকম বর্তমানেও সংঘের অফিসসহ সকল কিছু নিজেদের দখলে নিয়ে পূর্বের ন্যায় সেই কার্যক্রম পরিচালনা করছে। দখলদাররা মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগে কর্মরত থাকলেও অফিস না করে সিবিএ অফিসে বসে খোশগল্পে মেতে থাকে, আর সরকারি অফিস করছে নিজেদের খেয়াল-খুশি মতো। এ ব্যাপারে বন্দরের নীতিমালা ও প্রশাসনিক ভাবে তাদের পত্রের মাধ্যমে অবহিত করতে গেলে বন্দরের উর্ধ্বতন ৫ কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের করেন এই আ.লীগ নেতারা। এতে ব্যাহত হচ্ছে বন্দরের দাপ্তরিক কার্যক্রম, আর চরম অসন্তোষ বিরাজ করছে বন্দরে কর্মরত সাধারণ কর্মচারীদের মধ্যে।

বন্দরের সাধারণ কর্মচারী ও বিভিন্ন সূত্রে জানা যায়, মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং খুলনা/ ১৯৫৭) হচ্ছে মোংলা বন্দরে চাকরিরত শ্রমিক কর্মচারীদের সিবিত্র প্রতিষ্ঠান। প্রায় আট শতাধিক শ্রমিক কর্মচারী এ সংগঠনের সদস্য। গত ২০২১ সালের ১৭ সেপ্টেম্বরে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নানা জটিলতায় এ পর্যন্ত সংঘটির নেতৃত্ব পরিবর্তনের জন্য নতুন কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ আওয়ামী সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনে সংগঠনটিতে বন্দর কর্তৃপক্ষের পক্ষ হতে নতুন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্ত বন্দর কর্তৃপক্ষের হিসাব রক্ষক ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান সাকিব এবং ওয়্যারলেস অপারেটর ও জাতীয় শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক এস এম আসিফ নাঈম সহ কয়েক নেতা মিলে কৌশলে সিবিএ নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করে।

এরই মধ্যে গত বছরের ৭ অক্টোবর বন্দরের জুনিয়র অফিসার ও সাবেক সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক আ’লীগ নেতা মোঃ ফিরোজকে দিয়ে তার অনুসারীদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী কায়দায় সিবিএ অফিস জোরপূর্বক দখল করানো হয়। এ সময় ফিরোজ তার সাঙ্গপাঙ্গ নিয়ে সিবিএ অফিসে অবস্থান করে নিজেকে ওই সংগঠনের আহবায়ক হিসেবে দাবি করে বন্দরের কর্মচারীদের বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়া নিজেকে আ.লীগের বড় নেতা পরিচয় দিয়ে অন্যান্য কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ সাধারণ কর্মচারীদের। আ.লীগ নেতা ফিরোজের এমন আচরণে সিবিএর সাধারণ কর্মচারীরা ভীতসন্ত্রন্ত হয়ে পড়েন। এ ব্যাপারে সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এসব বিষয়ে অভিযোগ করা হলে বিষয়টি সরকারী বিভিন্ন দপ্তরে ছড়িয়ে পড়ে। ফিরোজ বর্তমানে বন্দরের জুনিয়র অফিসার হওয়ায় কর্মচারীদের সংগঠন থেকে তাকে ফিরে আসার জন্য কর্তৃপক্ষ তাগিদ দিলে এখন শ্রমিক লীগ নেতা মতিয়ার রহমান সাকিব ও আসিফ নাঈমকে দিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে।

কর্তৃপক্ষের (সিবিএ) সংগঠটিতে এ পর্যন্ত ফিরোজ, জাহিদুল ইসলাম, শাহিনুর রহমান ও সাকিব সহ একে একে ৪টি আহবায়ক কমিটি গঠন করেন এবং যখন যার ইচ্ছা তিনি তখন এডহক কমিটির আহবায়ক দাবী করে তাদের অপরাধমূলক কার্যকলাপ করতে থাকে। সর্বশেষ সকলকে হটিয়ে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সাকিব ও সহ-সাধারণ সম্পাদক এস এম আসিফ নাঈম সুকৌশলে (সিবিএ) অফিস জোর পুর্বক দখলে নেন। আর শ্রমিকলীগের এ সকল নেতারা বন্দরের নিজেস্ব অফিস না করে সিবিএর অফিসে তাদের কার্যকলাপে স্বাভাবিক পরিবেশ বিনষ্টসহ আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি করছে।

এদিকে, মতিয়ার রহমান সাকিব ও এস এম আসিফ নাঈম গত ৮ ডিসেম্বর থেকেই মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার আবু মোহাম্মাদ শোয়েব ও মেরিন অফিসার মোঃ আঃ রশিদ এর দপ্তরে গিয়ে কর্মচারী সংঘের এডহক কমিটির নেতা পরিচয় দেয়। এছাড়া ওই সময় থেকে মোংলা বন্দরের প্রতিটি দপ্তর তারা যেভাবে বলবে সেই ভাবেই কার্যক্রম চলবে বলে কর্মকর্তাদের জানিয়ে দেয়। এর পর থেকে বন্দরের অফিসের নিজস্ব দাপ্তরিক কাজ ফেলে রেখে সিবিএর নেতা পরিচয়ে বিভিন্ন দপ্তরের নিয়োগ বাণিজ্য সহ নিজেদের স্বার্থে তদবির করতে থাকে। এ বিষয় বন্দর চেয়ারম্যানসহ সকলেই অবগত বলে জানায় সংশ্লিষ্টরা। ঠিক একই ভাবে চলতি বছরের ৯ ও ১২ জানুয়ারি কর্তৃপক্ষের অফিস না করে পুনরায় বন্দরের স্বার্থ পরিপন্থি কার্যক্রম করতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অফিসিয়ালি তাদের অবগত করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে গত ৪ এপ্রিল কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম, সাবেক পরিচালক (প্রশাসন) উপ-সচিব মোঃ নুরুজ্জামান, সাবেক পরিচালক (প্রশাসন) উপ-সচিব মোঃ শাহীনুর রহমান, প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার আবু মোহাম্মাদ শোয়েব ও মেরিন অফিসার মোঃ আঃ রশিদকে অভিযুক্ত করে শ্রম আদালতে মামলা দায়ের করে বন্দরের ওয়্যারলেস অপারেটর এস এম আসিফ নাঈম।

তবে দীর্ঘদিন যাবত আসিফ নাঈম ও সাকিব বিভিন্ন অনৈতিক বেআইনী কর্মকান্ড ও অফিস শৃংখলা পরিপন্থী কাজ করার কারণে বিভিন্ন সময়ে বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করার বেপরোয়া হয়ে উঠেছেন এ শ্রমিক লীগ নেতারা। আসিফ নাঈম ও সাকিবের এসব অবৈধ ও বেআইনী কর্মকান্ড থেকে বিরত করা না হলে ভবিষ্যতে মোংলা বন্দর অস্থিতিশীল ও অপ্রীতিকর ঘটনার আশংকা প্রকাশ করছে বন্দরের সাধারণ কর্মচারীরা।

এ ব্যাপারে ওয়্যারলেস অপারেটর আসিফ নাইম ও হিসাব রক্ষক মতিয়ার রহমান সাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, (সিবিএ) সংগঠনের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাধারণ কর্মচারীরা সভা করে এডহক কমিটি করে আহবায়ক ও ও সদস্য বানিয়েছেন। বিধি অনুযায়ী তারা সিবিএ অফিসে সভা করতে গেলে উদ্ভুত পরিস্থিতিতে কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধের পায়তারা করছে। আমরা বন্দরে কর্মরত কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করছি, কর্তৃপক্ষ তা মেনে নিতে পারছেনা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম মামলাটি তদন্তাধীন থাকায় কোন মন্তব্য করতে রাজি হননি। তবে (সিবিএ)র সাবেক সভাপতি মোঃ নাসির চৌধুরী সিবিএর অফিস দখলসহ অন্যান্য অভিযোগের কথা স্বীকার করে বলেন, আমার চাকরীর বয়স ৩২ বছর। সংগঠনের সভাপতি হিসেবে বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেছি। তবে কখনো ম্যানেমেন্টের সাথে দ্বন্ধ করে দাবি আদায় করা যায় না, যা আমরা সাহস পাইনি।

আর আসিফ নাঈম ও মতিয়ার রহমান সাকিব এক দিকে শ্রমিক লীগ নেতা অন্যদিকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে বন্দরের উর্ব্বতন কর্মকর্তারদের বিরুদ্ধে মামলা করলো তা দুখঃজনক, এতে বন্দরের ভাবমুর্তি নষ্ট সহ কর্মকর্তা আর কর্মচারীদের মধ্যে দূরত্ব তৈরী হলো। আমরা চাই কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে বন্দরের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হউক।



বিষয়: #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক