শিরোনাম:
●   হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ●   বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ●   আজ পবিত্র ঈদুল ফিতর ●   গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু ●   ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন ●   ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা ●   দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ●   তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » ‘তুফানের’ প্রচারে ঢাকায় তুফানের কবলে মিমি
প্রথম পাতা » বিনোদন » ‘তুফানের’ প্রচারে ঢাকায় তুফানের কবলে মিমি
২৭৮ বার পঠিত
শনিবার ● ১৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘তুফানের’ প্রচারে ঢাকায় তুফানের কবলে মিমি

এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত ‘তুফান’ সিনেমা। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে এখন প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এর শিল্পী ও কলাকুশলীরা। সম্প্রতি এ উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘তুফানের’ প্রচারে ঢাকায় তুফানের কবলে মিমিগত ১২ জুন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কলকাতা থেকে ঢাকায় আসেন টালিউড তারকা মিমি। আর অনুষ্ঠান শেষ করে পরদিন ভারতে ফেরার পথে বিপাকে পড়েন তিনি। ‘তুফান’-এর প্রচারণায় অংশ নেয়ার পর নিজেই তুফানের কবলে পড়েন এ অভিনেত্রী। আর সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

হিন্দুস্তানটাইমস বাংলা লিখেছে, বৃহস্পতিবার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে গাড়ি থেকে নামছেন মিমি। তখন আকাশ ঢেকে গেছে ধূসর-কালো মেঘে। বাতাসের দাপটে মিমির মাথার ক্যাপ উড়েই যাচ্ছিল। শেষে ক্যাপ হাতে নিয়ে কোনোরকমে নিজেকে সামলে একছুটে সিড়ি বেয়ে উঠে বিমানে উঠে পড়েন মিমি।

কেননা, নিজের অভিনীত ‘তুফান’ সিনেমার প্রচারণায় গিয়ে ঝড়-তুফানের মধ্যে আটকা পড়ে কিছুটা সিনেমার নামের সার্থকতা বজায় রইল। এমনকি নিজে সেই তুফানের স্বাক্ষীও হলেন। এ কারণেই হয়তো সোশ্যালে পোস্ট করা এ ঘটনার ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘তুফান, থ্যাঙ্ক ইউ বাংলাদেশ।’

অ্যাকশনধর্মী এই সিনেমায় কাজ নিয়ে মিমির ভাষ্য, “আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট করেছি। সবাই বলছিল আমি আপনাদেরই বন্ধু, আপনাদেরই বোন, আপনাদেরই লোক। আমাকে গেস্ট বলবেন না। এটা আমার প্রথম বাংলাদেশি সিনেমা। এখানের প্রত্যেকের সঙ্গে প্রথম কাজ। এরা আমাকে এত কমফোর্টেবল অনুভব করিয়েছে যে, আমার মনে হয়নি এটা অন্য দেশের সিনেমা। মনে হয়েছে এটা আমাদেরই সিনেমা। আমি এই বাংলার মেয়ে।

শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। তার ডেডিকেশন দেখে আমি অবাক হয়েছি।

দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ তুফানের এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য।

শাকিব খান বলেন, আমি রাফিকে (পারিচালক রায়হান রাফি) নিয়ে গর্বিত। সে আমার কাছ থেকে চমৎকারভাবে কাজ বের করে নিয়েছে। যারা এটা দেখবে তারা বলবে তুফানের এই রাফি চমৎকার। যে অল্প বাজেটেও অনেক বড় সিনেমার দর্শককে দেখাতে পারবে।

নির্মাতা রায়হান রাফির দাবি, এ সিনেমা দেখে অভিনয় শিল্পী থেকে শুরু করে থেকে ক্যামেরার পেছনে কাজ করা প্রতিটা মানুষের ফ্যান হয়ে যাবে দর্শক।

প্রসঙ্গত, একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। এতে নব্বই দশকের চিত্র ফুটে উঠবে। ওই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনির ওপর ভিত্তি করে এগিয়ে যাবে সিনেমার গল্প। এতে শাকিব খান ও মিমি চক্রবর্তী ছাড়াও আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।



বিষয়: #



আর্কাইভ

---
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস